মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: জাপান ফুটবল এসোসিয়েশনের অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায়, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৬টি দল নিয়ে দু’টি গ্রুপে শনিবার (১৬ আগস্ট) বিকেল শুরু হয়েছে জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী আঞ্চলিক পর্বের গ্রুপ পর্যায়ের রাজশাহী ভেন্যুর খেলা।
উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ইনথিয়ার হ্যাটট্রিকের সুবাদে ১০-০ গোলে সফররত নাটোর জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে জেরিন ১, ইনথিয়া ৩, নিলা ২, মিথিলা ২ ও সাকিবা ২টি করে গোল করেন।
এদিকে দিনের অন্য ম্যাচে সফররত চাঁপাইনবাবগঞ্জ জেলা মনিরা ও সোমার হ্যাটট্রিকের সুবাদে ১১-০ গোলে সিরাজগঞ্জ জেলাকে হারায়। বিজয়ী দলের পক্ষে মনিরা ৪, মনি রানী ২, সুচিতা ১ ও সোমা ৪টি গোল করেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রাজশাহীূ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার। তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া করতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর মন ভালো থাকে তেমনি পড়ালেখা করলে উচ্চতর ডিগ্রী অর্জন করা যায়।
একজন ছেলে বা মেয়ে যে খেলা পছন্দ করে তাকে সেই খেলায় উৎসাহ যোগান দিতে হবে। তবেই ওই খেলোয়াড় জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ের খেলায় অংশগ্রহণের যোগত্যা অর্জন করতে পারবে।
জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, বাফুফে মহিলা কমিটির প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। এ সময় জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতন, সদস্য মোঃ সাইফুল ইসলাম কালুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন








Discussion about this post