Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 26 September, 2025.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে জেএফএ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

জেএফএ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা বালিকা ফুটবল দল। রানার্সআপ হয়েছে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রংপুর জেলা বালিকা ফুটবল দল টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে ঠাকুরগাঁও জেলা বালিকা ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের শুরুতে উভয় দলই আক্রমণ পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। ম্যাচের ২৯ মিনিট পর্যন্ত কোন দলই গোল করতে না পারায় গোলশূন্য অবস্থায় খেলা চলতে থাকে। ৩০তম মিনিটে ঠাকুরগাঁওয়ের রুনা গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। সেই সঙ্গে নিজের ১৫ তম গোলের স্বাদ গ্রহণ করে। এ অবস্থায় প্রথমার্ধের খেলা শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই রংপুর কিছুটা উজ্জীবিত হয়ে খেলতে থাকে। গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে। একের পর এক আক্রমণ শানাতে থাকে। কিন্তু ঠাকুরগাঁওয়ের গোলরক্ষক রিক্তি দৃঢ়তার সাথে তা প্রতিহত করে। রংপুরের আক্রমণ অব্যাহত থাকে। তারই ফলশ্রুতিতে ৪১তম মিনিটের মাথায় রংপুরের অনন্যা গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। সেই সঙ্গে নিজের ১২ তম গোলের দেখা পায়। বাকী সময়ে কোন দলই আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের ম্যাচ ১-১ গোলো অমীমাংসিতভাবে শেষ হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে রংপুর ৩-২ গোলে ঠাকুরগাঁওকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

চ্যাম্পিয়নশীপে ১৫ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পায় ঠাকুরগাঁওয়ের রুনা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় রংপুরের অনন্যা। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় ঠাকুরগাঁওয়ের গোলরক্ষক রিক্তি।

ফাইনাল শেষে রংপুর জেলা বালিকা ফুটবল দলের অধিনায়ক নীলা জানায়,চ্যাম্পিয়ন হতে পেরে সে এবং তার দলের সকল সদস্য অত্যন্ত খুশী। প্রথমে পিছিয়ে পড়েও তার দলের খেলোয়াড়রা চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে জয় ছিনিয়ে নিয়েছে।

ম্যাচ শেষে রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলেের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাঃ যোবায়ের হোসেন।

এ সময় বাফুফে উইমেন্স কমিটির সদস্য মানস বোস বাবুরাম, মো. নজরুল ইসলাম, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. তৌফিকুর রহমান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ আলম বাবুসহ বিভিন্ন জেলা থেকে আগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাইনাল ম্যাচে রেফারি ছিলেন মাহফুজা রাহাত। তাদের সহযোগিতা করেন শাহিন, তাসফিয়া আকতার, মাথিংনু মারম ও সোনিয়া। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সরকার ছবির আহমেদ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ

Next Post

মিরপুরে অপরাধপ্রবণ কালীতলা মাঠে টহল ঘর ও সোলারলাইট স্থাপন

Related Posts

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান
খেলাধুলা

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা
খেলাধুলা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

Next Post
মিরপুরে অপরাধপ্রবণ কালীতলা মাঠে টহল ঘর ও সোলারলাইট স্থাপন

মিরপুরে অপরাধপ্রবণ কালীতলা মাঠে টহল ঘর ও সোলারলাইট স্থাপন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist