Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু শনিবার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 21 August, 2026.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল শুরু শনিবার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:

জেলা প্রশাসন ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আগামীকাল শনিবার থেকে ৯টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশন ফুটবল দল নিয়ে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী উপজেলা দলগুলো হলো মোহনপুর, গোদাগাড়ী, বাগমারা, পবা, দুর্গাপুর,তানোর,বাঘা, পুঠিয়া ও চারঘাট।এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন ফুটবল দল।

শনিবার বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু এমপি।

উদ্বোধন শেষে উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি করপোরেশন ফুটবল দল বাগমারা উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে। জয়ের ব্যাপারে উভয় দলের কোচই আশাবাদ ব্যক্ত করেছেন। রাজশাহী সিটি করপোরেশনের ক্রীড়া কর্মকর্তা ও ফুটবল দলের প্রধান কোচ শ্যামল পারভেজ শিমুল জানান,তাঁরা এবার বেশ ভালো একটি দল গঠন করেছেন। তাঁর দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। দলের শক্তি আরও বাড়ানোর জন্য তাঁরা তিনজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করেছেন। উদ্বোধনী ম্যাচেই তাঁরা খেলবেন বলে নিশ্চিত করেছেন তিনি। দলের প্রধান কোচ শিমুল আরও জানান,তাঁর দল প্রায় এক মাস ধরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছে। দলের সহকারী কোচ সোহাগ হোসেন পলাশও উদ্বোধনী ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন,দলের খেলোয়াড়েরা নিয়মিত অনুশীলন করছে।

বাগমারা উপজেলা ফুটবল দলের কোচ জুয়েল জানান,জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য তাঁরা বেশ শক্তিশালী দল গঠন করেছেন। তবে তাঁর দলে কোন বিদেশি ফুটবলার নাই বলে জানান তিনি। তাঁর দল গত প্রায় ১৫ দিন ধরে বাগমারার একটি স্কুল মাঠে নিয়মিত অনুশীলন করছে। উদ্বোধনী ম্যাচটি বেশ জমজমাট হবে বলেই তাঁর ধারণা।

এদিকে টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্প্রতিবার (২০ আগস্ট) রাজচাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

প্রেস ব্রিফিংয়ে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার,তরুণ খেলোয়াড়দের প্রতিভা অন্বেষণ ,মাদক ও মোবাইল ডিজিটাল আসক্তি থেকে তরুণদের মাঠমুখী করা ও রাজশাহীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করাই হচ্ছে এ টুর্নামেন্টের লক্ষ্য। জেলা প্রশাসক বলেন, টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাজশাহী জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান,সাংবাদিকদের জন্য প্রেস বক্স থাকবে। সেখান থেকে সাংবাদিকরা খেলা উপভোগ করতে ও সংবাদ সংগ্রহ করতে পারবেন।

এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে মুক্তিষুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের মাঠের ঘাস কেটে মাঠটিকে ফুটবল খেলার উপযোগী করে তোলা হয়েছে। সৌন্দর্য বর্ধনের জন্য গ্যালারী রং করা হয়েছে।

 

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিয়ের আনন্দ রূপ নিল কান্নায়,বাসর রাতেই প্রাণ গেল বরের

Next Post

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist