Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে বিকেএসপি’র ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 8 December, 2024.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
রাজশাহীতে বিকেএসপি’র ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাজশাহীতে কার্যক্রম শুরু হয়েছে ।২০২৫ শিক্ষাবর্ষে আগামী ২১ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি হতে ইচ্ছুকরা অনলাইনের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, বরিশাল, সিলেট ও দিনাজপুরে রয়েছে বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র। এবার রাজশাহী বিকেএসপি’র আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হলো। বিকেএসপি’র রাজশাহীর স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রিকেট, ফুটবল, এ্যাথলেটিক্স, আর্চারি, সাঁতার ও ডাইভিং, কারাতে, কাবাডি, বক্সিং, জুডো, উশু, জিমন্যাস্টিক্স, বাস্কেটবল, টেনিস, হকি, ভলিবল, তায়কোয়ানডো, শুটিং, টেবিল টেনিস, স্কোয়াশ, ভারোত্তোলন, ব্যাডমিন্টনসহ ২১টি খেলার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা থাকবে। এই বিকেএসপিতে রয়েছে- চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও প্রশিক্ষণার্থী হোস্টেল ভবন, পাঁচ তলা বিশিষ্ট অফিসার্স কোয়ার্টার, দুই তলা বিশিষ্ট ডরমেটরি ও মাল্টি স্পোর্টস ইনডোর ভবন, দুই তলা বিশিষ্ট একাডেমিক ভবন, সীমানা প্রাচীর, সার্ফেস ড্রেন, ফুটবল ও ক্রিকেট প্যাভিলিয়ন ভবন, রাস্তা পিচসহ অত্যাধুনিক ক্রিকেট ও ফুটবল মাঠ।

রাজশাহী বিকেএসপি সূত্রে জানা গেছে, বিকেএসপিতে ২০২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি হতে ইচ্ছুকদের রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন ফরম পুরণ করতে হবে। বিকেএসপিতে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের সাধারণ শিক্ষাসহ ক্রীড়া ক্ষেত্রে দীর্ঘ মেয়াদি বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে ২০২৫ শিক্ষাবর্ষে নিয়মিত প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। সম্ভাবনাময় খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রাথমিক মাধ্যমিক ও উচ্চতর পর্যায়ে পরিকল্পিত বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্যে বিকেএসপি প্রতিষ্ঠা লাভ করে। ক্রীড়া ও শিক্ষা সমন্বয়ে ক্যাডেট ভিত্তিক এ প্রতিষ্ঠানটি দেশ সেরা ক্রীড়াবিদ ও উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছে।

বিকেএসপি’র ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, অনলাইনে আবেদনের মাধ্যমে সকল ভর্তিচ্ছু প্রার্থীকে ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখের পূর্বে প্রতি ক্রীড়া বিভাগের জন্য ২০০ টাকা হারে অনলাইনে ফি পরিশোধ সাপেক্ষে আবেদন সম্পন্ন করে প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে। বিশেষ ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বয়স, শ্রেণি ও উচ্চতা শিথিলযোগ্য রাখা হবে। প্রাথমিক নির্বাচনের সময় ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা গ্রহণ করা হবে। প্রাথমিক নির্বাচনের দিন স্ব-স্ব খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। এজন্য সবাইকে স্ব-স্ব খেলা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামাদি ও পোশাকাদি সাথে আনতে হবে। একাধিক ক্রীড়া বিভাগের পরীক্ষা দেয়ার জন্য একই সাথে একাধিক গেম সিলেক্ট করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে তিন-সাত দিনের প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন করা হবে, যার ফলাফল বিকেএসপি’র ওয়েব সাইটে প্রকাশ করা হবে। প্রশিক্ষণার্থীকে ক্যাম্পে যোগদানের দিনে ২ কপি রঙ্গিন ছবি, জন্ম নিবন্ধন, পিইসি, জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি আনতে হবে। প্রশিক্ষণ ক্যাম্পে স্ব-স্ব ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। প্রার্থীকে যে শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে তার পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি ও গণিত) গ্রহণ করা হবে।

এছাড়াও রংপুর বিভাগে ১৮ ও ১৯ ডিসেম্বর, ময়মনসিংহ বিভাগে ২২ ডিসেম্বর, সিলেট বিভাগে ২৪ ডিসেম্বর, চট্টগ্রাম বিভাগে ২৬ ডিসেম্বর, খুলনা বিভাগে ২৮ ডিসেম্বর, বরিশাল বিভাগে ২৯ ডিসেম্বর, ঢাকা বিভাগে ৩০-৩১ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, একজন প্রার্থী একটি ক্রীড়া বিভাগে শুধুমাত্র একবারই নিবন্ধন করতে পারবে। একই ক্রীড়া বিভাগে একাধিকবার নিবন্ধন করলে উক্ত প্রার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কোন প্রার্থী নিজ বিভাগের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে অন্য কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে। এছাড়া কেন্দ্রে এসে ফি পরিশোধ সাপেক্ষে গেম যুক্ত করতে পারবে। বিশেষ কারণে ভর্তি কার্যক্রমের তারিখ ও সময় পরিবর্তনের ক্ষমতা বিকেএসপি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জান্নাত রেহানা ফেরদৌসি জানান, রাজশাহী বিভাগের ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রাজশাহীতে ২১টি খেলার শিক্ষার্থীদের সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত প্রাথমিক নির্বাচনী পরীক্ষা গ্রহণ করা হবে। রাজশাহী বিভাগের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিকেএসপি রাজশাহী আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ২১ ডিসেম্বর উপস্থিত হতে হবে।
তিনি বলেন, রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার আগ্রহী ভর্তি ইচ্ছুকগণ আবেদন করতে পারবে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিকেএসপি’র ওয়েবসাইটে রয়েছে। রাজশাহী বিভাগের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৪৪-২৭৮৯৩৭এই নম্বরে যোগাযোগ করতে জানানো হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পটুয়াখালীতে সনাতনীদের জমি দখলের অভিযোগ

Next Post

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২

Related Posts

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা
খেলাধুলা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

Next Post
মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২

মৌলভীবাজারে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অগ্নিকাণ্ড, নিহত ২

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist