Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 4 December, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনে নিরাপত্তা জোরদার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাইকমিশন কার্যালয় ঘিরে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি এই কার্যালয়ের আশপাশের এলাকায় সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত সহকারী হাইকমিশন ভবন এলাকায় সাধারণ মানুষের চলাচলও সীমিত করা হয়।

জানা যায়, নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে আগে শুধু প্রধান ফটকে আগত ব্যক্তির ‘অ্যাপয়েন্টমেন্ট’ দেখত পুলিশ। এর পাশাপাশি তল্লাশিও করা হতো। তবে এখন এগুলোর পাশাপাশি হাইকমিশনারের কার্যালয় ঘিরেই বাড়তি আরো দুই স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়, সহকারী হাইকমিশন ভবনে যাওয়ার রাস্তার প্রবেশমুখেই পুলিশের একটি পিকআপ রাখা হয়েছে।

সেখানে তিনজন পুলিশ সদস্য সহকারী হাইকমিশন ভবনের দিকে যাতায়াতকারী ও পথচারীদের জিজ্ঞাসাবাদ করছেন। মোটরসাইকেল আরোহীকেও থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সহকারী হাইকমিশন ভবনে প্রবেশ করতেও দিতে হচ্ছে বিভিন্ন তথ্য। পাশাপাশি তল্লাশি আছেই।

সহকারী হাইকমিশনের ‘অ্যাপয়েন্টমেন্ট’ থাকলেই শুধু ভেতরে প্রবেশের অনুমতি মিলছে দর্শনার্থীদের।

সহকারী হাইকমিশন কার্যালয়ের অদূরে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন। মঙ্গলবার সকালে এই বাসভবনের ফটক ঘিরে ছয়জন পুলিশ সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। হাইকমিশনারের বাসভবনেও কড়া নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গেল কয়েক দিন ধরেই ভারতীয় সহকারী হাইকমিশন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর পুলিশকে আরো সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।’

এদিকে নগরীর বর্ণালী মোড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসাপ্রত্যাশীদের আনাগোনা নেই বললেই চলে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ার কারণে এখানে ভিসার আবেদন আসা একেবারেই কমে গেছে। ভিসা আবেদন কেন্দ্রে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই দেখা গেছে। পুলিশ সদস্যরা অবস্থান করছেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘ভারতীয় সহকারী হাইকমিশন, সহকারী হাইকমিশনারের বাসভবন এবং ভিসা আবেদন কেন্দ্র ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘পর্যাপ্ত পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও চলছে আশপাশের এলাকা ঘিরে। এসব স্থাপনায় হামলার কোনো শঙ্কা নেই। তারপরেও আমরা সতর্ক আছি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুর সীমান্তে বিক্ষোভ মিছিল

Next Post

টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা শিশু আছিয়ার

Related Posts

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল
জাতীয় খবর

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

Next Post
টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা শিশু আছিয়ার

টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা শিশু আছিয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist