Thursday, 19 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহী সদর আসনে এবার ১৩ প্রার্থী

সাইফুল by সাইফুল
Saturday, 2 December, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
রাজশাহী সদর আসনে এবার ১৩ প্রার্থী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে সবচেয়ে বেশী প্রার্থী হয়েছেন রাজশাহী-২ (সদর) আসনে। রাজশাহী সিটি করপোরেশন এলাকা নিয়ে গঠিত এ আসনটিতে এবার ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এবার ভোটের লাড়াইটা ভালোই জমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, মহানগর জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক ও তাদের দলীয় প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রেজা উন-নবী আল মামুন, বিএনএম এর প্রার্থী কামরুল হাসান, তৃণমূল বিএনপির প্রার্থী মো. শামীম, মুক্তিজোট প্রার্থী ইয়াসির আলিফ বিন হাবিব, গণফ্রন্ট প্রার্থী মনিরুজ্জামান, জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চু ও বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মারুফ শাহরিয়ার।

এদের মধ্যে চারজন স্বতন্ত্র প্রার্থী। বাকি নয়জন দলীয়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তিনজন আওয়ামী লীগের বিদ্রোহী। এরা হলেন, অধ্যক্ষ শফিকুর রহামান বাদশা, এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ ও রেজাউন-নবী আল মামুন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চু।

রাজশাহী সদর আসনে ক্ষমতাসীনদের জোটের প্রার্থী হিসেবে টানা তিনবার নৌকা প্রতীক নিয়ে এমপি হয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এবারও তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি এবারও জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক চান।

কিন্তু এবার এ আসনটি কোনভাবেই ছাড়তে নারাজ স্থানীয় আওয়ামী লীগ। এ আসন থেকে এবার দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। তাঁকে নিয়ে ভোটের মাঠে নামতে চান ক্ষমতাসীন দলের স্থানীয় নেতারা। কেন্দ্রের নির্দেশে তাকে যদি ছাড় দিতে হয় তবে স্থানীয় নেতারা ভোটে থাকবেন বিদ্রোহী নিয়ে।

তবে তিনি ছাড়াও এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট আবু রায়হান মাসুদ ও রেজাউন-নবী আল মামুন।

মহানগর আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রমতে, জোটের প্রার্থী হিসেবে যদি নৌকা প্রতীক ফজলে হোসেন বাদশাকে ছেড়ে দিতে হয় তবে আওয়ামী লীগের তিনজনের মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী থেকে যাবেন। সে ক্ষেত্রে অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্বাতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন বলে দাবি করেছে সূত্রটি।

রাজশাহী-২ আসনে ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এমপি নির্বাচিত হন। এর পর আরও ১০টি নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ থেকে কোন প্রার্থী এমপি হতে পারেননি। তবে ২০০৮ সালে প্রথমবার নৌকার প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। এর পর টানা তিনবার তিনি নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ ডিসেম্বর  ২০২৩

Tags: দ্বাদশ জাতীয় নির্বাচনরাজশাহী সদর
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছেন–কৃষি সচিব

Next Post

“বিএনপি এখন সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মত হয়ে গেছে” : কুষ্টিয়ায় হানিফ

Related Posts

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ
স্থানীয় খবর

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন
স্থানীয় খবর

কলাপাড়ায় নবান্ন উৎসব উদযাপন

Next Post
“বিএনপি এখন সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মত হয়ে গেছে” : কুষ্টিয়ায় হানিফ

“বিএনপি এখন সন্ত্রাসী জঙ্গী বাহিনীর মত হয়ে গেছে” : কুষ্টিয়ায় হানিফ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

চট্রগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ

নিরাপত্তার অভাবে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

কুষ্টিয়ায় সুগন্ধি চালের বাজার সম্প্রসারণে প্রশিক্ষণ

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist