Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাজশাহী-১ আসনে মাহিসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 3 December, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
রাজশাহী-১ আসনে মাহিসহ চার প্রার্থীর মনোনয়ন বাতিল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মাহিয়া মাহিসহ চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার(০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ।
অন্য সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বৈধ ঘোষণা করা হয়েছে এই আসনের টানা তিনবারের এমপি ও আওয়ামী লীগ মনোনীত এবারের প্রার্থী ওমর ফারুক চৌধুরীর মনোনয়নপত্র। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় নায়িকা মাহিও উপস্থিত ছিলেন। রাজশাহী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনি চলে যান।
রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, শারমিন আক্তার নিপা মাহিয়া ওরফে মাহি তাঁর সমর্থক হিসেবে যে ভোটারদের স্বাক্ষর দিয়েছেন তা যাচাই-বাছাই করতে গিয়ে গরমিল পাওয়া গেছে। এর মধ্যে ললিতা মার্ডি নামের একজন নির্বাচনী এলাকার ভোটারই নন। তিনি চাঁপাইনবাবগঞ্জের নাচোল এলাকার ভোটার। তাই তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. আখতারুজ্জামানের দেওয়া ভোটারদের স্বাক্ষরের তালিকায়ও গরমিল পাওয়া গেছে। ৯ জনের সঠিক তথ্য পাওয়া যায়নি। আরেক স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীরও ভোটারদের তালিকায় তিনজনের ঠিকানা পাওয়া যায়নি।
এ ছাড়া মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের স্ত্রী শাহনেওয়াজ আয়েশা আখতারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। তাঁর সাতজন সমর্থকের সঠিক তথ্য পাওয়া যায়নি। তাই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা জানান, আগে কখনো নির্বাচিত হননি এমন স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনের প্রমাণ হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। তাঁরা প্রার্থীদের দেওয়া এই স্বাক্ষর থেকে ১০ জন করে ভোটারের তথ্য যাচাই করেছেন। এতে চিত্রনায়িকা মাহিসহ চারজন প্রার্থীর সমর্থকদের তালিকায় গরমিল পাওয়া গেছে।
মনোনয়নপত্র বাতিল ঘোষণার পর চিত্রনায়িকা মাহি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্ত সঠিক হয়নি। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন।
এই আসনের প্রার্থী ওমর ফারুক চৌধুরী (আওয়ামী লীগ) মো. শামসুজ্জোহা (বিএনএম), মো. আল-সাআদ (বিএনএফ), জামাল খান দুদু (তৃণমূল বিএনপি), নুরুন্নেসা (এনপিপি) ও বশির আহমেদ (মুক্তিজোট) ও মো. শামসুদ্দীনের (জাতীয় পার্টি) মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়ানপত্র যাচাই-বাছাইয়ের সময় এমপি ওমর ফারুক চৌধুরী ছাড়া অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। মাহি ছাড়া অন্য যে তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে, তারাও আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
তফসিল অনুযায়ী সোমবার পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৬ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। বৈধ প্রার্থীরা ১৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নওগাঁয় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা

Next Post

কুমারখালীতে ১১টি প্রকল্প বাতিল হয়ে যাচ্ছে!

Related Posts

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি
জাতীয় খবর

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

এক দিনে প্রাণ গেল ৪ জনের, ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল
প্রধান খবর

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫২

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার
জাতীয় খবর

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

Next Post
কুমারখালীতে ১১টি প্রকল্প বাতিল হয়ে যাচ্ছে!

কুমারখালীতে ১১টি প্রকল্প বাতিল হয়ে যাচ্ছে!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

ঠাকুরগাঁও সীমান্তে ৭ লাখ টাকার মাদক চোরাচালানি পণ্য জব্দ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইনের উদ্বোধন

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

ঋণ নয়, অনুদান চাই: কৃষকের অধিকার ও জলবায়ু ন্যায়বিচারের দাবি

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist