Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রাণীনগরে মসজিদের জায়গার দখল পেতে বাঁশের বেড়া

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 6 May, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
রাণীনগরে মসজিদের জায়গার দখল পেতে বাঁশের বেড়া
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৯বছর পর আদালতের রায়ে মসজিদের বেহাত হওয়া কিছু জায়গায় বাঁশ দিয়ে বেড়া দিয়েছে মসজিদ কমিটি, মুসল্লী ও গ্রামবাসীরা।

সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত সমস্যাটি সমাধান করতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে দ্রুতই সমস্যাটি সমাধানের আশ্বাস প্রদান করেছেন।

সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চককুতুব জামে মসজিদের সার্বিক পরিচালনার জন্য জমির সাবেক মালিক মো: কছির উদ্দিন শাহ ১৯-০১-১৯৬০তারিখে ১৯নং খতিয়ানের ২২৭নং দাগের ২৮ ডে: জমি এবং অন্যান্য জোত নিজ স্ত্রী ও পুত্র বরাবর অছিয়ত করেন। তৎকালীন সময়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারী ছিলেন অছিয়তকারীর দুই ছেলে কমর উদ্দিন চৌধুরী ও আবুল কাসেম চৌধুরী। তাদের নামে আর.এস জরিপকালে ৫৪নং খতিয়ান প্রস্তুত হলেও ভুলভাবে খতিয়ানে মসজিদ কমিটির পক্ষে জিম্মাদার উল্লেখ রেকর্ড হয়। আবুল কাশেম ১২-১০-১৯৮৭ তারিখে ৭শতক কপিল উদ্দিন, নুর মোহাম্মদ ও নজরুল ইসলামের কাছে বিক্রি করেন। কমর উদ্দিন ১৫-১১-১৯৮৭ তারিখে ৭শতক জমি ইয়াছিন আলী এবং ৭শতক জমি আব্দুর রাজ্জাকের কাছে গোপনে বিক্রি করেন। দীর্ঘদিন পর বিষয়টি জানার পর ২০০৭সালে তৎকালীন মসজিদ কমিটির সভাপতি মো: মকলেছুর রহমান বাবু আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং ৯৩/২০০৭)। সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘ ১৯বছর পর চলতি বছর মসজিদের পক্ষে জেলা জজ আদালত রায় প্রদান করে। সেই রায়ের মূলে গ্রামবাসী, মসজিদ কমিটি ও মসজিদের মুসল্লীরা বেদখল হওয়া সামান্য কিছু জায়গায় বাঁশ দিয়ে বেড়া স্থাপন করেছে। বাঁকি ২২/২৩শতাংশ ফাঁকা জমি পূর্ব থেকেই মসজিদের দখলে আছে।

চলতি বছরের জানুয়ারী মাসের ১১তারিখে নওগাঁর সিনিয়র জেলা জজ মো: রোকনুজ্জামান আদেশ প্রদান করেন। আদেশে তিনি লিখেন বিজ্ঞ রাণীনগর সহকারী জজ আদালত, নওগাঁর অন্য ৯৩/২০০৭ নং মোকদ্দমায় গত ১৭-১০-২০২২ইং তারিখে প্রদত্ত রায় এবং তৎপোষকে প্রস্তুতকৃত ডিক্রী রদ-রহিত হয়। অর্কিত অন্য-২২/১৯৯৪নং মোকদ্দমায় গত ০৭-০৮-১৯৯৪ইং তারিখে ঘোষিত রায় ও ডিক্রী প্রতারণামূলক গণ্যে বাদীপক্ষের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষিত হয়। আদালতের এমন রায়ের উপর ভিত্তি করে মসজিদ কমিটি সম্প্রতি জায়গাটি বাঁশের বেড়া দিয়ে নিজেদের দখলে নিয়েছে। বাঁশের বেড়া দেওয়ায় জায়গার ক্রেতা কপিল উদ্দিন গং আদালতের মাধ্যমে স্থিতি অবস্থা আনলে বর্তমানে ওই জায়গার উপর স্থিতি অবস্থা বলবদ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে দুই পক্ষকে নিয়ে বসে সমস্যাটি স্থানীয় ভাবে সমাধানের আশ^াস প্রদান করেছেন।

মসজিদের পক্ষে করা মামলার বাদী মো: মকলেছুর রহমান জানান জিম্মাদাররা কখনো জমি হস্তান্তর করতে পারেন না। তারা শুধু জমি দেখভাল করতে পারেন। কিন্তু তৎকালীন সময়ে অবৈধ ভাবে জমির দাতার দুই পুত্র সন্তান তাদের অন্যান্য ভাই-বোনদের স্বাক্ষর জাল করে গোপনে জমি বিক্রি করেন। পরবর্তি সময়ে বিষয়টি জানার পর মামলা দায়েরের দীর্ঘদিন পর মসজিদের পক্ষে আদালতের রায় হয়েছে। সেই রায়ের প্রেক্ষিতে মসজিদ কমিটি বেহাত হওয়া কিছু জমি নিজেদের দখলে নেওয়ার চেস্টা করছে। জমিটি উদ্ধার করে নিয়মমাফিক কোন স্থাপনা করে মসজিদের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করাই প্রধান লক্ষ্য।

জমির ক্রেতা উপজেলার চককুতুব গ্রামের মৃত-কবির উদ্দিন মন্ডলের ছেলে কপিল উদ্দিন মন্ডল জানান তারা বৈধ ভাবেই দাতাগনের কাছ থেকে জমি ক্রয় করেছেন। নওগাঁর জজ আদালতের রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পরবর্তিতে আদালত যে রায় দিবে সেই অনুয়ারী তারা পদক্ষেপ গ্রহণ করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান বিষয়টি জানার পর তিনি সরেজমিনে জায়গাটি পরিদর্শন করেছেন। দ্রুতই উভয় পক্ষের কাগজপত্রাদি এবং আদালতের রায় পর্যালোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জায়গাটির বর্তমান অবস্থাকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকারের বিশৃঙ্খলার সৃষ্টি না করে সেই বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মসজিদের তালা ভেঙে দানবাক্সে লুট

Next Post

কালীগঞ্জে জমি ও স্থাপনার সঠিক মূল্য নির্ধারণের দাবি

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
কালীগঞ্জে জমি ও স্থাপনার সঠিক মূল্য নির্ধারণের দাবি

কালীগঞ্জে জমি ও স্থাপনার সঠিক মূল্য নির্ধারণের দাবি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist