ধর্ম ডেস্ক
রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়া মহান আল্লাহর নৈকট্য অর্জনের বিশেষ আমল। তবে চাকরি, সংসার, শারীরিক ক্লান্তি কিংবা ঘুমের কারণে সবার পক্ষে নিয়মিত রাতে ওঠা সম্ভব হয় না। যারা তাহাজ্জুদের জন্য উঠতে পারেন না, তাদের জন্যও নফল ইবাদতের বিভিন্ন সুযোগ রয়েছে।
আল্লাহ তাআলা বলেন, ‘আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত।’ (সুরা বনি ইসরাইল: ৭৯)
তাহাজ্জুদ ফরজ নয়। তাই কোনো কারণে তা আদায় করতে না পারলে গুনাহ হয় না। তবে এর ফজিলত লাভের আকাঙ্ক্ষা থাকলে সাধ্য অনুযায়ী চেষ্টা করা উচিত।
ঘুমানোর আগে দুই রাকাত নফল
রাতে জাগা কঠিন হলে এশার নামাজের পর বিতিরের আগে দুই রাকাত নফল নামাজ পড়ে নেওয়া যেতে পারে। এ বিষয়ে রাসুলুল্লাহ (স.) থেকে বর্ণিত হয়েছে, ‘রাত জাগরণ কষ্টকর ও ভারী বিষয়। তাই তোমরা যখন বিতির পড়বে, তখন দুই রাকাত নামাজ পড়ে নেবে। পরে শেষ রাতে উঠতে পারলে ভালো, অন্যথায় এই দুই রাকাতই কিয়ামুল লাইলের ফজিলত লাভের উপায় হবে।’ (সুনানে দারেমি: ১৬৩৫; সহিহ ইবনে খুজাইমা: ১১০৬)
অর্থাৎ শেষ রাতে ওঠা কঠিন হলেও ঘুমানোর আগে এই নফল নামাজ আদায়ের সুযোগ রয়েছে। কেউ চাইলে এর চেয়ে বেশি নফলও পড়তে পারেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post