সোহাগ আলী, নিজস্ব প্রতিনিধি,(ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল কেন্দ্রীয় হাইস্কুলের ১৯৭১-২০২১ ইং প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তিতে
সুবর্ণ জয়ন্তী পালনে ৫ মে ২০২২ইং রোজ বৃহস্পতিবার সকালে পৌর শহরে র্যালি এবং কেন্দ্রীয় হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের মাঠে সম্মাননা প্রদান, আলোচনা সভা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, গেষ্ট অব অনার জেলা আ”লীগ সহ-সভাপতি সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা আ”লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ”লীগ সম্পাদক তাজউদ্দিন আহাম্মদ, ভাইস-চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, আ”লীগ যুগ্ন-সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানশাহ ইকবাল, পৌর আ”লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক ।
এছাড়াও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্র নাথ বর্মন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রুহুল আমিন ও সম্পাদক মোসারফ হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ.জেড সুলতান, উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক আতাউর রহমান ও শাহাদত হোসেন, আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসাহাক আলী, সুবর্ণজয়ন্তী আহব্বায়ক স্কুলের প্রাক্তন ছাত্র শিক্ষা অফিসার নাজিম উদ্দিন ও রফিকুল ইসলাম, সাংবাদিক কুশমত আলী,বিজয় রায়, অবসরপ্রাপ্ত শিক্ষক মুঈনুদ্দীন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ ফজলুর রহমান ও প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, সহকারী শিক্ষক শাহিনুর রেজা সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন সুবর্ণজয়ন্তী পরিষদের যুগ্ন আহবায়ক তারেক আজিজ৷
দেশতথ্য//এল//
প্রিন্ট করুন









Discussion about this post