Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

 রাবার ড্যামের অপব্যবহারের কারণে ভেঙে পড়ছে বাড়ি ঘর

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 5 April, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
 রাবার ড্যামের অপব্যবহারের কারণে ভেঙে পড়ছে বাড়ি ঘর
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে কন্টিনালায় কৃষকের উপকারার্থে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম শত শত কৃষকের গলার কাটা হয়ে দাড়িয়েছে। সকল নিয়ম নীতি উপেক্ষা করে একটি পক্ষ লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রির স্বার্থে তাদের ইচ্ছেমত রাবার ফুলায় আবার ছেড়ে দেয়। এতে কৃষককুল ক্ষতিগগ্রস্থ হলেও তাদের কিছু যায় আসে না। গত রবিবার হঠাৎ করে রাবার ড্যাম ছেড়ে দেয়ায় হাকালুকি হাওরের খালিক চেয়ারম্যানের জাওর, গাড়া খালের উত্তর ও দক্ষিণ দিকের ৪/৫ শত একর জমির বোরো কাঁচা-পাকা ধান পানিতে তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্থ কৃষক মতছিন আলী, জায়েদ আনোয়ার চৌধুরী, মুস্তাকিম আহমদ, চাঁন মিয়া, আতিকুর রহমান, ফটিক মিয়া, মাখন মিয়া, আব্দুল খালিক, সিরাজ মিয়া, বটুল মিয়া প্রমুখ অভিযোগ করেন- হাকালুকি হাওরে বিশেষ করে বোরো ধান উৎপাদনের লক্ষ্যে হাওর পারের সোনাপুর গ্রামে জুড়ী নদীর শাখা কন্টিনালায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম নির্মাণ করা হয়। বোরো মৌসুমে কৃষকের বৃহত্তর স্বার্থে রাবার ফুলানো ও ছাড়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃষকের স্বার্থের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় বিভিন্ন খাল থেকে মাছ বিক্রির জন্য তাদের ইচ্ছেমত রাবার ফুলান এবং ছাড়েন। রাবার ড্যামের নিচে হাজী খাল থেকে ৩ বছর আগে শাহপুরের দিকে একটি খাল খনন করা হয়। এর পর থেকে উল্লেখিত এলাকার বোরো ধান পানিতে তলিয়ে যায়।

সম্প্রতি এ এলাকার ধান রক্ষার্থে রোজার প্রথম দিকে উক্ত খালের মুখে এলাকার কৃষকরা বাঁধ দেন। কিন্তু গত রবিবার জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজার হুকুমে আব্দুর রব গং হঠাৎ করে রাবার ড্যাম এক সাথে সম্পূর্ন ছেড়ে দেয়ায় পানির তোড়ে বাঁধ ভেঙ্গে বিশাল এলাকার ধান তলিয়ে যায়, একি সাথে পানির তোড়ে চার পাঁচটি ঘর ভাঙনের মুখে। এলাকাবাসী আগেই বাঁধ না ছাড়ার জন্য বা ছাড়লেও  ধীরে ধীরে ছাড়ার অনুরোধ করেছিলেন।

কৃষকরা জানান, উক্ত এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ গাড়া খালের মুখ গড়কুড়ি বিল এলাকা। কিন্তু বিলের ইজারাদাররা মাছ ধরার জন্য সেখানে বাঁধ দেয়ায় পানি বের হতে পারে না। গড়কুড়ি বিলের মুখ খনন ও নতুন খালের মুখে স্লুইস গেট নির্মাণের দাবী জানানো হয়।

জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা বলেন, উজানের বোরো ধান ও বাড়ীঘর রক্ষার্থে উপজেলা পরিষদের সভায় ইউএনও মহোদয়ের দেয়া নির্দেশে রাবার ড্যাম ছাড়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান বলেন, এ বছর প্রায় ৪ হাজার হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে প্রায় একশত হেক্টর জমি বিল সংলগ্ন থাকার কারনে এসব জমির বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এ বছর ও বৃষ্টির কারনে উজানের পানি নেমে এসব ধান তলিয়ে যেতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন, রাবার ড্যামে পানি আটকানোর কারনে উজানের অনেক জমির বোরো তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় পানি নেমে যাওয়ার জন্য রাবার ড্যামের সুইচ সামান্য খোলে দেওয়া হয়েছে। যারা মাছ ধরে তারা বাঁধ দিয়ে রাখে। কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে গড়কুড়ি বিলের নালা দিয়ে পানি চলে যাওয়ার ব্যবস্থা করা হবে।

শিয়াক মহাম্মদ //দৈনিক দেশতথ্য//৪ এপ্রিল ২০২৪//

Tags: রাবার ড্যামের অপব্যবহারের
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার মেয়র তার স্ত্রী পুত্র ও পুত্রবধূর হিসাব চেয়েছে দুদুক !

Next Post

 কেএনএফের উদ্দেশ্য কি, টাকা অস্ত্র পায় কোথা থেকে 

Related Posts

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা
স্থানীয় খবর

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
স্থানীয় খবর

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
স্থানীয় খবর

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

Next Post
 কেএনএফের উদ্দেশ্য কি, টাকা অস্ত্র পায় কোথা থেকে 

 কেএনএফের উদ্দেশ্য কি, টাকা অস্ত্র পায় কোথা থেকে 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

রামগঞ্জে সেতু সংস্কার করলেন জামায়াত নেতা

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

হাতিয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীতে যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে শিশুর মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist