মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার সময় পথে উদ্ধার হওয়া শিশু ইয়া হাবিবি (৭) কে তার মায়ের নিকট হস্তান্তর করে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানা সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টার সময় মিরপুর থানার বহলবাড়ীয়া এলাকা থেকে স্থানীয়রা রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করে মিরপুর থানায় নিয়ে আসে।
পরবর্তীতে শিশুটি তার নাম ঠিকানা সম্পূর্ণভাবে বলতে না পারায় মিরপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠায়।
যার পরিপ্রেক্ষিতে শিশুটির মা মোছাঃ আল্লাদী খাতুন ইবি থানা থেকে খবর পেয়ে দুপুরে মিরপুর থানায় এসে শিশুটিকে নিয়ে যায়।
শিশুটি কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানার বৃত্তিপাড়া এলাকার আহাম্মদ আলী’র ছেলে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রিন্ট করুন










Discussion about this post