Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

রোজায় লোডশেডিং: তিন লাখ গ্রাহকের দূর্ভোগ চরমে

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 20 March, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
রোজায় লোডশেডিং: তিন লাখ গ্রাহকের দূর্ভোগ চরমে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) :
রমজান আর উষ্ণ আবহাওয়ার শুরুতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন ৫ উপজেলার তিন লক্ষাধিক গ্রাহক লোডশেডিং যন্ত্রণায় চরম কষ্ট ভোগ করে করছেন।

সোয়া মাস আগে এ অঞ্চলের গ্রাহকদের সুবিধার জন্য নির্মিত টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়ায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড সাব স্টেশনের কমিশন হয়েছে কিন্তু গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহের সুবিধা মিলছে না। টানা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা, চলমান রমজানে ঘন ঘন লোডশেডিং এর ঘটনায় স্থানীয় গ্রাহক পর্যায়ে চরম অসন্তোষ ।

জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিষ্ঠার পর ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির আওতা বাড়তে থাকে। ফলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌগলিক এলাকা ময়মনসিংহ জেলার ৩টি উপজেলার ময়মনসিংহ সদর (আংশিক),ফুলবাড়িয়া ও মুক্তাগাছা এবং টাঙ্গাইল অংশের মধুপুর, ধনবাড়ী. গোপালাপুর, ভূঞাপুর ও ঘাটাইলকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত হয়। ময়মনসিংহের অংশের চেয়ে টাঙ্গাইলের গ্রাহক সংখ্যা বেশি। আর এ অঞ্চলের গ্রাহকগণ বিদ্যুৎ সুবিধায়ও পিছিয়ে সবচেয়ে বেশি । তাদের প্রতি বছর লোডশেডিংয়ের যন্ত্রণাও পোহাতে হয় চরম ভাবে। বিদ্যুৎ বিভাগের যাবতীয় কর্মকান্ড করতে গ্রাহকদের সদর দপ্তর ময়মনসিংহের মুক্তাগাছা যেতে হয়।

এ দিকে বিদ্যুৎ ব্যবস্থাপনার দাপ্তরিক দায়িত্ব ময়মনসিংহ থেকে পালিত হলেও বিদ্যুৎ সরবরাহ হয় মধুপুর থেকে ও ৫৪ কি.মি দূরের জামালপুর থেকে। কোন কারণে বিদ্যুৎ সরবরাহে ত্রুটি হলে টাঙ্গাইল অংশের বিশেষ করে মধুপুর, ধনবাড়ী ও গোপালপুরের সব গ্রাহককে দুর্ভোগে পড়তে হয়। সব দিক দিয়ে টাঙ্গাইলের ৩ লাখ ১২ হাজার ৫শ জন গ্রাহক বৈষ্যমের শিকার ও বঞ্চিত।

এসব বিবেচনায় ঘাটাইল উপজেলার পাকুটিয়াতে সাব স্টেশন নির্মাণের মাধ্যমে দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। টাঙ্গাইল-জামালপুর- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার পাকুটিয়া বাজারের উল্টো পাশে খোলা জায়গায় নির্মিত জমির উপর গড়ে তোলা হয় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিডের একটি সাব স্টেশনের। যে পাওয়ার গ্রিড সাব স্টেশন বিদ্যুৎ সরবরাহে টাঙ্গাইলের ৫ টি উপজেলার এসব গ্রাহকদের সুবিধা দিবে।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসের ৮ তারিখে স্টেশনের কমিশন (চালু) হয়েছে। পল্লী বিদ্যুৎ বিভাগ থেকে লোড চাহিদা চেয়ে আবেদনও করেছে। প্রায় দেড় মাস হতে চললো কিন্তু এ স্টেশনের বিদ্যুৎ সরবরাহের আওতায় এখনো গ্রাহকগণ আসেননি।

সাব স্টেশন প্রস্তুত থাকার পরও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) অজানা কারণে তিন দফা তারিখ পিছিয়ে চতুর্থবারের মতো গত ৬ মার্চ কমিটি করেছে। এদিকে রমজান ও গরম চলে আসায় এ অঞ্চলের গ্রাহকদের দুর্ভোগ বরাবরের মতো শুরু হয়ে গেছে। সেহরি, ইফতার ও তারাবির নামাজ পড়ার সময় বিদ্যুৎহীন কষ্ট ভোগ নিত্যদিনের । অনেক অঞ্চলে দিনের পর দিন বিদ্যুৎ যাচ্ছে না। টানা বিদ্যুৎহীন থেকে দুর্ভোগেই রমজানে রোজা পালনে বাধ্য হচ্ছেন গ্রাহকগণ।

মধুপুর পৌর এলাকার পুন্ডুরা গ্রামের আব্দুল আওয়াল মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, ইফতার, মাগরিবের নামাজ, তারাবি ও সেহরির সময় বিদ্যুৎ না থাকায় মানুষ খুব বিরক্ত। দফায় দফায় দাম বাড়ার গ্যাড়াকলে পাবলিক। অনেক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে শুনি, পাবলিক পায় না। সেটা যায় কোথায়?

কদিমহাতীল (চাপড়ীবাজারের) ব্যবসায়ী শেখ সোহরাব আলী জানান, রোজার আগে কিছুটা হলেও বিদ্যুৎ পেতাম কিন্তু রোজা আসার সাথে সাথেই তার চিত্র পাল্টে গেছে।
মহিষমারার শালিকা গ্রামের দেলোয়ার হোসেন জানান, গত সেহরিতে ভাত রান্না করতে দিয়ে বিদ্যুতের জন্য অপেক্ষা করে আর বিদ্যুৎ না পাওয়ায় ভাত রান্না হয় নাই । মুড়ি ও কলা খেয়ে রোজা রাখতে হয়েছে।

শোলাকুড়ির মোশারফ নামের একজন জানান, টানা দুই তিন দিন বিদ্যুৎ থাকে না। খুব কষ্টে আছি। জনৈক নুর আলম বলেন, এই রমজান মাসে তাও আবার শিডিউল ম্যাইনটেন করে অর্থাৎ সেহরির সময়, ইফতারের সময় আর তারাবির সময়ই লোড শেডিং বেশি হচ্ছে। মামুন আহমেদ নামে একজন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের অন্য সময় লোডশেডিং দিয়ে হলেও রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবি নামাজের সময় কোন লোডশেডিং হবেনা বললেন। তাহলে কি সরকারের নির্দেশনাও মানা হচ্ছে না ?

এদিকে যোগাযোগ করা হলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্র জানায়, চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকার কারণে এমন অবস্থা। টাঙ্গাইলের ৫ উপজেলায় জামালপুর ও টাঙ্গাইল পৃথক দুই গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ হয়। টাঙ্গাইল গ্রিডের আওতায় ঘাটাইল ও ভুঞাপুর এবং জামালপুর গ্রিডের আওতায় মধুপুর, ধনবাড়ী ও গোপালপুর উপজেলা। অব পিক আওয়ারে ১৭ মেঘাওয়াটের চাহিদার বিপরীতে টাঙ্গাইল গ্রিড থেকে পাওয়া যায় গড়ে ১০ মেঘাওয়াট। জামালপুর গ্রিড থেকে অব পিকে ৪৮ মে.ওয়াট চাহিদার বিপরীতে গড়ে পাওয়া যাচ্ছে ২৪ মে.ওয়াট। পিক আওয়ারেও চিত্র এমন। টাঙ্গাইল গ্রিডে ১৯ এর বিপরীতে সরবরাহ ১৩ এবং জামালপুর গ্রিডে ৫৪ এর বিপরীতে ২৮। আর মধুপুর জোনাল অফিসের আওতায় ৯৭ হাজার ৫০০ গ্রাহকের ২১ মে. ওয়াট জাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে ১১ মে.ওয়াট। সাব স্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহের ভিত্তিতে এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পাওে সূত্রটি জানিয়েছে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. শহিদ উদ্দিন জানান, সাব স্টেশনের পাশেই নিজস্ব অর্থায়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ভোল্টেজ কনভার্ট করতে সুইচিং স্টেশন করার মাধ্যমে পল্লী বিদ্যুৎ সরবরাহ পেতে প্রস্তুতি নিয়েছে। সরবরাহ জটিলতা ও চলমান গ্রিডের সরবরাহ প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তার দোলাচালে দীর্ঘ সূত্রিতা হচ্ছে বলে তিনি মনে করেছেন। তিনি জানান, সর্বশেষ গত ৬ মার্চ পিজিসিবি ময়মনসিংহের প্রধান প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের এক কমিটিতে পল্লী বিদ্যুতের ডিজিএম টেকনিক্যালকে রাখা হয়েছে। এ কমিটির মতামতের ভিত্তিতে সরবরাহ চালু হবে। তবে খুব শিগগির এ রমজানেই চালু না হলে গ্রাহক পর্যায়ে সুবিধা পৌছানো যাবে না। তিনি আরও জানান, মঙ্গলবার কমিটি আবার বসছে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নেছারাবাদে শিক্ষার্থী না থাকলেও বসে বসে বেতন নিচ্ছেন শিক্ষকরা

Next Post

সাজু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
সাজু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

সাজু হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist