Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

লঘুচাপের প্রভাবে উত্তরাঞ্চলের মানুষ ঘরবন্দিঃ পাওয়া যাচ্ছে শীতের বার্তা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 20 October, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
লঘুচাপের প্রভাবে উত্তরাঞ্চলের মানুষ ঘরবন্দিঃ পাওয়া যাচ্ছে শীতের বার্তা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : সাগরের লঘুচাপের কারণে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুদিন ধরে ঝরছে টানা বৃষ্টি। এই কারণে ঘরবন্দী হয়ে পড়েছে মানুষ। বাইরে যেতে না পারায় চরম দূর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের মানুষগুলো।

গত মঙ্গলবার রাত থেকে ঝরছে মৌসুমের মুষলধারা। ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকায় কর্মহীন হয়ে পড়েছে দিন মজুর, পাথর শ্রমিক, ভ্যান-রিক্সা চালক থেকে অনেক পেশাজীবিরা। আর এ বৃষ্টিতে ফসল, আমন বীজতলা নষ্ট হওয়ায় ক্ষতির মুখে পড়েছে কৃষকরাও। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টিতে জনসাধারণকে ঘর বন্দি থাকতে দেখা গেছে। প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে প্রয়োজনীয় কাজ সারতে বের হয়েছেন অনেকেই। বৃষ্টিতে ভিজে ভিজে অনেককেই হাটবাজার, অফিস আদালতে যেতে দেখা গেছে।

ভ্যান চালক খলিলুর রহমান, আব্দুর রহিমসহ কয়েকজন জানান, দুদিন ধরে দিনভর বৃষ্টিতে ভ্যান চালাতে পারছি না। ঘর থেকে কেউ বের না হওয়ায় প্যাসেঞ্জার নাই, কামাইও নাই। আরশেদ আলী, করিমসহ কয়েকজন পাথর শ্রমিক জানান, ভাই বৃষ্টির জন্য পাথর তুলতে পারছি না। পাথর তুলে চলে জীবিকা, সেটা বন্ধ হয়ে গেছে। বৃষ্টির জন্য পাথর সাইটে কাজ করতে পারছেন না বলে জানালেন সালেহা, আনোয়ারা নামের কয়েকজন নারী পাথর শ্রমিক। তারাও কাজ ছাড়া ঘরে বেকার হয়ে দূর্ভোগ পোহাচ্ছেন বলে জানান।

এদিকে মৌসুমী বৃষ্টি ও আবহাওয়ায় নিয়ে আসছে শীতের আগমনী বার্তা। আশ্বিনের শেষ হয়ে কার্তিকের বৃষ্টিপাতের কারণে দিনভর উত্তরের হিমালয় থেকে কিছুটা ঠান্ডা বাতাস বয়ে নিচ্ছে শীতের আবহ। হেমন্তের আবহাওয়ায় মিলছে শীতের আমেজ। চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী নভেম্বরের শুরুতে এ অঞ্চলে শীত নামতে পারে এমনই জানিয়েছেন আবহাওয়া অফিস।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বর্তমানে মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর পাশাপাশি বঙ্গোপসাগরের উপরে জমে থাকা মেঘ দেশের উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ায় বৃষ্টি হচ্ছে। গত ৪৮ ঘন্টায় বুধবার সকালে তেঁতুলিয়ায় ১৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়ছে। এর আগে গতকাল মঙ্গলবার ৫৫ মিলি বৃষ্টিপাত রেকর্ড করা হয় বলে তিনি জানান।

এসকে দোয়েল/দৈনিক দেশতথ্য/ ২০অক্টোবর/২০২১

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঝিনাইদহে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

Next Post

ভাঙ্গনে বদলে যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মনপুরার মানচিত্র

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
ভাঙ্গনে বদলে যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মনপুরার মানচিত্র

ভাঙ্গনে বদলে যাচ্ছে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত মনপুরার মানচিত্র

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist