এনামুল হক, কুষ্টিয়া: “মানুষ ভজলে সোনার মানুষ হবি” বাউল সম্রাট ফকির লালন শাহ’র এই আধ্যাত্মিক বানীর শ্লোগানে ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে তিনদিনেরর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঐতিহাসিক এই উৎসবের ভার্চুয়ালী উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের উপদেষ্টা ফরিদা আকতার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয়ের সচিব মো: মফিদুর রহমান।
মুখ্য আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতিমান লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, বিশিষ্ট কবি, লেখক, চিন্তক ও লালন বিশেষজ্ঞ ফরহাদ মজহার। আলোচনা সভা শেষে মুলমঞ্চে লালন একাডেমির শিল্পী ও দেশবরন্য লালন শিল্পিরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন ।
এবছর জাতীয়ভাবে সাংস্কৃতিক মন্ত্রনালয় ও জেলা প্রশাসনের সহযোগীতায় লালন একাডেমি লালনের এই তিরোধান দিবস অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিবারের মত এবারও আধ্যাত্বিক গুরু ফকির লালনকে স্মরণ ও তার দর্শন পাওয়াসহ অচেনাকে চেনা, জ্ঞাণ সঞ্চয়, আত্মার শুদ্ধি ও মুক্তির লক্ষে দেশ-বিদেশের হাজার হাজার লালন অনুসারী, ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা আখড়াবাড়িতে এসে জড়ো হয়েছেন। অন্যদিকে, আখড়াবাড়ী চত্বরে কালী নদীর তীরে মাঠে বসেছে বিশাল লালন মেলা। আর এই উৎসবকে নির্বিঘœ করতে সিসি টিভি, ওয়াচ টাওয়ারসহ কয়েকস্তরের নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে প্রশাসন। ঐতিহাসিক এই লালন উৎসব শেষ হবে আগামী রবিবার রাতে।
উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাতিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে প্রতিবছর এ উৎসব চালিয়ে আসছে তার অনুসারীরা।
প্রিন্ট করুন








Discussion about this post