বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জুন) দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরের সামনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিন্টুকে হয়রানি করার জন্য এ মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
প্রিন্ট করুন










Discussion about this post