মরহুম শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী (সাবেক প্রধান শিক্ষক, মির্জাকালু হাই স্কুল, বোরহানউদ্দিন, ভোলা) স্মরণে এক আলোচনা সভায় “হান্নান চৌধুরী স্মৃতি পরিষদ” প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।
ঢাকাস্থ দিলু রোডে প্রফেসর ড. এম সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সূচনা বক্তব্য রাখেন মরহুম হান্নান চৌধুরীর জৈষ্ঠ্যপুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী মোসাদ্দেক আবেদ চৌধুরী।
উক্ত সভায় শিক্ষাবিদ হান্নান চৌধুরীর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা শেষে তাঁর স্মরণে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
আব্দুল হান্নান চৌধুরীর মার্কিন প্রবাসী পুত্রদ্বয় আবেদ চৌধুরী ও আজম চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই স্মৃতি পরিষদ কাজ করে যাবে। মঙ্গলবার (২৮ নভেম্বর’২৩) সন্ধ্যায় এ লক্ষ্যে মেজর অব. মোহাম্মদ নূরুল আমিন পাটওয়ারী এমবিএ-এর সৌজন্যে মহাখালীস্থ রাওয়া ক্লাবে অনুষ্ঠিত স্মৃতির পরিষদের দ্বিতীয় সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।
প্রফেসর ড. এম সাহাবুদ্দিনকে চেয়ারম্যান, মোহাম্মদ সেলিম এফসিএমএ কে জেনারেল সেক্রেটারী, সাবেক সচিব দীলিপ কুমার বনিক কে ভাইস-চেয়ারম্যান, ডাঃ জুয়েল সিকদার কে ভাইস-চেয়ারম্যান ও শাহ মোঃ মাহতাব উদ্দিন আল মামুনকে জয়েন্ট জেনারেল সেক্রেটারী করে হান্নান চৌধুরী স্মৃতি পরিষদের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেনÑ ধর্মবিষয়ক সেক্রেটারী: ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, প্রকাশনা সম্পাদক: সাংবাদিক আলী মামুদ এবং নির্বাহী সদস্য: সাংবাদিক নাসির আল মামুন, আমজাদ হোসেন ও মো. বেলায়েত হোসেন প্রমুখ। সভায় সাবেক অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমানকে উপদেষ্টা মনোনীত করা হয়।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন








Discussion about this post