Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিগগরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে: অর্থপ্রতিমন্ত্রী

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 6 April, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
শিগগরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে: অর্থপ্রতিমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে. জাহেদ, চট্টগ্রাম প্রতিনিধি

অর্থপ্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, ‘চরপাথরঘাটা ইউনিয়নের নয়াহাট সেতু নিয়ে দীর্ঘদিন এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। সুতরাং জনগণের স্বার্থে শিগগরই নয়াহাট সেতু নির্মাণ করা হবে।’

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১টার সময় কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের পুরাতন ব্রিজঘাট নয়াহাট সেতু পরিদর্শন শেষে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একই দিন তিনি শিকলবাহা খালের ভাঙন ও বেড়িবাঁধ পরিদর্শন করেন।

অর্থপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি চাইলেই একা একা তো একটি সেতু নির্মাণ করতে পারব না। এভাবে তো সরকার চলে না। বিভিন্ন সংস্থার সাথে শিগগিরই কথা বলবো। এখানে এলজিইডি আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, বাজেট ও বরাদ্দের বিষয় রয়েছে। তাঁদের সাথে আলোচনা করে কিভাবে নয়াহাট সেতুটি নির্মাণ করা যায়। সেটাই করব ইনশাআল্লাহ।’

পথসভায় অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকলেন-চট্টগ্রাম ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ, কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত, উপজেলা সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী, কর্ণফুলী থানার ওসি মো. জহির হোসেন, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিকলবাহার ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস এম সালেহ, চরলক্ষ্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, জুলধার ইউপি চেয়ারম্যান নুরুল হক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জকির আহমেদ মামুন, ইউপি সদস্য সাইফুদ্দিন মানিক, চরপাথরঘাটা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল চৌধুরীসহ চরপাথরঘাটা ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাগণ।

জানা যায়, কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের লোহার পাটাতনে তৈরি নয়াহাট সেতুটি দীর্ঘ ২৮ বছরেও পাকা হয়নি। ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বরে চরপাথরঘাটা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুন্নবীর অনুরোধে চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী ও বিশেষ অতিথি তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার কাছে নয়াহাট সেতু তৈরির দাবি তোলেন সংগঠনটি।

পরে ১৯৯৮ সালে সেতু তৈরি শুরু হয়। ২০০০ সালের ২৯ জানুয়ারি সেতুটি উদ্বোধন করেন তখনকার মেয়র মহিউদ্দিন চৌধুরী। এর আগে ১৯৯৫-৯৬ সালের দিকে স্থানীয় মানুষেরা নির্মাণ করেছিলেন কাঠের সাঁকো। যে সেতু দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা কোনমতে সাকোঁ পার হয়ে মসজিদে যেতেন।
ওই একই অনুষ্ঠানে সিটি কর্পোরেশন মেয়র নয়াহাট সেতু ছাড়াও যাত্রী ছাউনী, আয়ুব বিবি স্কুল এন্ড কলেজ তৈরিতে এগিয়ে এসেছিলেন বলে মুক্ত বিহঙ্গ ক্লাবের নেতারা জানান।

এরমধ্যে ২০২০ সালের ১৭ নভেম্বরে নয়াহাট সেতুটি পাকাকরণের দাবিতে ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছিলেনও ‘চরপাথরঘাটা মুক্ত বিহঙ্গ ক্লাব’।

পুরো কর্ণফুলী জুড়ে এখন কানাঘুষা চলছে পিতার স্বপ্ন বাস্তবায়নে ২৮ বছর পরে হলেও অর্থপ্রতিমন্ত্রী চরপাথরঘাটার দুঃখ ঘুচাতে এগিয়ে এসেছেন।

কেননা, আজ থেকে ২৮ বছর আগে ১৯৯৬ সালে একই সেতু দেখতে এসেছিলেন বর্তমান অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি’র পিতা তৎকালিন কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ সম্পাদক আতাউর রহমান খান কায়সার।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মহিপুর মৎস্য বন্দরে অগ্নিকান্ড, ৩১ প্রতিষ্ঠান পুড়ে ছাই

Next Post

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল: পররাষ্ট্র মন্ত্রী

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল: পররাষ্ট্র মন্ত্রী

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল: পররাষ্ট্র মন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist