Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকার মাটি ও মাছে ভারী ধাতুর অস্তিত্ব

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 9 November, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকার মাটি ও মাছে ভারী ধাতুর অস্তিত্ব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সামুদ্রিক মাছ পরীক্ষায় পাওয়া গেছে বিভিন্ন ধাতুর অস্তিত্ব। সি-ফুডের মধ্যে লইট্টা, ইলিশ, কাঁকড়া, আইড়, চিংড়ি ও কই বোলা মাছের নমুনা রয়েছে। এসব এলাকার পলি এবং সি-ফুডে লেড (সিসা), ক্যাডমিয়াম, কপার, জিংকসহ বিভিন্ন ধরনের ধাতুর অস্তিত্ব পাওয়া গেছে। বর্ষা মৌসুমে লইট্টা ও কাঁকড়ায় এসব ধাতুর পরিমাণ বেশি। এ ছাড়া আইড় মাছ ও চিংড়িতেও ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া গেছে ল্যাব টেস্টে।

সীতাকুণ্ড শিপব্রেকিং ইয়ার্ড সমুদ্র তীরবর্তী অঞ্চলে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা শিপব্রেকিং ইয়ার্ড ও সংলগ্ন শিল্পকারখানার কারণে সমুদ্রসহ আশপাশের উপকূলীয় এলাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পলি (প্রাকৃতিকভাবে সৃষ্ট উপাদান) ও সামুদ্রিক মাছ পরীক্ষায় পাওয়া গেছে বিভিন্ন ধাতুর অস্তিত্ব।

সম্প্রতি নেদারল্যান্ডস ভিত্তিক চিকিৎসা এবং বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের ‘এনভায়রনমেন্টাল পলিউশান’ নামক জার্নালে প্রকাশিত গবেষণায় এ তথ্য উঠে আসে। গবেষণায় নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম।  

‘ইফেক্ট অব শিপব্রেকিং অন স্পেশিয়েটেম্পরাল ডায়নামিক অব মেটাল/লয়েড ইন সেডিম্যান্ট অ্যান্ড সি-ফুড সেইফটি ইন দ্য বে অফ বেঙ্গল’ নামক এ গবেষণা জার্নালে সামুদ্রিক ৬ প্রজাতির ১৭২টি সি-ফুড ও সামুদ্রিক বিভিন্ন অঞ্চলের পলি পরীক্ষা করা হয়। সি-ফুডের মধ্যে লইট্টা, ইলিশ, কাঁকড়া, আইড়, চিংড়ি ও কই বোলা মাছের নমুনা রয়েছে।  

গবেষণায় দেখা যায়, সমুদ্র তীরবর্তী বরগুনা যেখানে শিল্পকারখানা নেই, সেখানে দূষণের মাত্রা খুবই কম। অন্যদিকে যেসব এলাকায় শিপব্রেকিং ইয়ার্ড ও শিল্প কারখানা রয়েছে সেসব এলাকায় তুলনামূলক দূষণের মাত্রা বেশি। এসব এলাকার পলি এবং সি-ফুডে লেড (সিসা), ক্যাডমিয়াম, কপার, জিংকসহ বিভিন্ন ধরনের ধাতুর অস্তিত্ব পাওয়া গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে লইট্টা ও কাঁকড়ায় এসব ধাতুর পরিমাণ বেশি। এ ছাড়া আইড় মাছ ও চিংড়িতেও ভারী ধাতুর অস্তিত্ব পাওয়া গেছে ল্যাব টেস্টে।  

২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রায় তিন বছর ধরে চলে এ গবেষণা। শুষ্ক ও বর্ষা মৌসুমে এসব নমুনা সংগ্রহ করেন গবেষকরা। যা পরবর্তীতে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের কিউএইএইচএস (QAEHS) ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।  

এতে দেখা যায়, শুষ্ক মৌসুমে শিপব্রেকিং ইয়ার্ড এলাকার পলিতে সাধারণের তুলনায় ধাতুর পরিমাণ বেশি পাওয়া গেছে। তবে সি-ফুডের ক্ষেত্রে বর্ষা মৌসুমে সংগ্রহ করা নমুনায় ধাতুর পরিমাণ বেশি বলে জানিয়েছেন গবেষকরা। বিশেষ করে পানির একেবারে নিচের স্তরে থাকা মাছের মধ্যে এ ধাতুর পরিমাণ বেশি।  

সামুদ্রিক মাছ ও পলি পরীক্ষায় দেখা যায়, অন্যান্য ধাতুর পরিমাণ সহনীয় পর্যায়ে থাকলেও লেড ক্যাডমিয়ামের পরিমাণ বেশি। লেডের ক্ষেত্রে উপস্থিতির গড় হার ২ দশমিক ৬ মাইক্রোগ্রাম/ডেসিলিটার এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে শূন্য দশমিক ৩৩ মাইক্রোগ্রাম/ডেসিলিটার। যা ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইউএসইপিএ) তথ্যানুযায়ী লেডের স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক ৩ মাইক্রোগ্রাম/ডেসিলিটার এবং ক্যাডমিয়ামের ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা শূন্য দশমিক ০৩ মাইক্রোগ্রাম/ডেসিলিটার।

গবেষকরা বলছেন, পলিতে ধাতুর পরিমাণ বেড়ে যাওয়ার কারণে পরিবেশগত ঝুঁকি বাড়ছে। বিশেষ করে সামুদ্রিক যে বাস্তুসংস্থান রয়েছে তা ঝুঁকির মুখে পড়তে পারে। এ ছাড়া পলি সংশ্লিষ্ট যেসব সি-ফুড রয়েছে এতে ধাতুর সংক্রমণ পাওয়া যাচ্ছে, যা খাওয়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করতে পারে। গবেষকরা মনে করছেন, ভারি ধাতু থাকা সি-ফুড ক্রমাগত গ্রহণ করলে ক্যান্সারের মতো ঝুঁকি তৈরি করে। তাই পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বিজ্ঞান সম্মত উপায়ে শিল্প কারখানা পরিচালনার পরামর্শ গবেষকদের।  

গবেষণায় নেতৃত্বদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম অস্ট্রেলিয়ায় পিএইচডি গবেষণারত। তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।  

তবে সম্প্রতি বেগুন কাণ্ডের কারণে এ গবেষণায় সহযোগী হিসেবে থাকা একাধিক গবেষকের সঙ্গে যোগাযোগ করলেও কেউ গণমাধ্যমে বক্তব্য দিতে রাজি হননি।

বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//

Tags: মাটি ও মাছে ভারী ধাতুর অস্তিত্বশিপ ব্রেকিং ইয়ার্ড
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাইকগাছায় রাস পূর্ণিমার পূণ্যস্নান অনুষ্ঠিত

Next Post

কাস্টমস এর ধ্বংশ করা ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় খবর

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

Next Post
কাস্টমস এর ধ্বংশ করা ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ

কাস্টমস এর ধ্বংশ করা ১০ ট্রাক মিট অ্যান্ড বোন মিল জব্দ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৬০

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist