Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শিল্পকলা একাডেমির ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 14 April, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
শিল্পকলা একাডেমির ভবন উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত জেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় গণভবন থেকে ভার্চ্যুয়াল মাধ্যমে কুষ্টিয়া-সহ দেশের ৮টি শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, আমাদের দেশের মানুষ সংস্কৃতি-মনা। নৌকার মাঝি নৌকা চালাতে চালাতে গান ধরে। এক সময় তো গরুর গাড়ি চলত। সেই গরুর গাড়ির চালকদের গাওয়া ‘ওকি গাড়িয়াল ভাই’ গান এখনো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যদিও আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যুগে সেসব হারিয়ে যেতে বসেছে, তবুও এগুলো কিন্তু শিল্পীর তুলিতে এখনো উজ্জীবিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি উপজেলায় কালচারাল কমপ্লেক্স গড়ে তুলব। প্রত্যেক উপজেলা থেকে যাতে আমাদের ছেলেমেয়েরা মেধাবিকাশের সুযোগ পায়, সেই ব্যবস্থাটাও আমরা নিতে চাচ্ছি।
নবনির্মিত শিল্পকলা একাডেমির ভবনগুলো অত্যন্ত চমৎকার ও আন্তর্জাতিক মানের হয়েছে জানিয়ে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করার বিষয়ে সকলকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তন ও কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, সাংস্কৃতিক ব্যক্তি ও শিল্পীরা সংযুক্ত ছিলেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার পুলিশ সুপার মো: খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, জিপি এ্যাড. আসম আক্তারুজ্জামান মাসুম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল আলম টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সহসভাপতি আশরাফ উদ্দিন নজু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রবি, শাহীন সরকার, জেলা কালচারাল অফিসার সুজন রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ শিল্পকলা একাডেমির উদ্বোধন ঘিরে আনন্দে উদ্বেলিত এখানকার শিল্পী-কলাকুশলী ও সংগঠকরা। শিল্পকলা একাডেমীতে থাকছে ৩টি অত্যাধুনিক অডিটোরিয়াম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ফিক্স অডিটোরিয়াম, মাল্টিপারপাস অডিটোরিয়াম এবং এরিনা মঞ্চ। ভবনের বিভিন্ন তলায় শ্রেণি কক্ষ, অফিস কক্ষ, প্রশিক্ষক কক্ষসহ অন্যান্য কক্ষ রয়েছে। এ ছাড়া সর্বাধুনিক সাউন্ড সিস্টেমসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে।
 জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বলেন, সাংস্কৃতিক চর্চা বিশ্ব দরবারে ব্যাপক পরিচিতি লাভ করতেই কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমী নির্মাণ করা হয়েছে। সর্বস্তরে সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে এবং শিল্প ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর জন্যই সংস্কৃতি মন্ত্রনালয়ের অর্থায়নে ৩৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পকলা একাডেমী ২০১৭ সালের জুলাই মাসে তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
জেলা কালচারাল অফিসার সুজন রহমান বলেন, এক একর জায়গার ওপর নির্মিত এই কমপ্লেক্স ভবন। বাংলাদেশের মধ্যে এটিই সেরা অত্যাধুনিক কমপ্লেক্স শিল্পকলা একাডেমী ভবন।

এবি//দৈনিক দেশতথ্য//১৩ এপ্রিল,২০২২//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

Next Post

দৌলতপুরে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ

Related Posts

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
জাতীয় খবর

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ
জাতীয় খবর

বাংলাদেশ সফরের শুরুতেই ডা. জুবাইদার সঙ্গে ডাচেস সোফির সাক্ষাৎ

Next Post
দৌলতপুরে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ

দৌলতপুরে মঙ্গল শোভাযাত্রা মধ্য দিয়ে বর্ষবরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ

শহীদ নূর হোসেন দিবস আজ

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist