Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শুকিয়ে যাচ্ছে পাইকগাছার মিনহাজ নদী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 17 April, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
শুকিয়ে যাচ্ছে পাইকগাছার মিনহাজ নদী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

খুলনার পাইকগাছার মিনহাজ নদীর স্থানীয় বাজার সংলগ্ন একটি মাত্র গেট কয়রাসহ দু’উপজেলার অন্তত ৭০ টি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম। দীর্ঘদিন যাবৎ নাব্যতা হ্রাসে নদীসহ গেটটির সামনের ক্যানেলটি সরু হয়ে পড়ায় বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশনের প্রধান অন্তরায় হয়ে পড়েছে।

উপজেলার ১৫ কি:মি: দৈর্ঘের মিনহাজ নদীর মাত্র ২.৫২ একর জমি ইজারা দেওয়ায় ইজারাদারদের অপরিকল্পিত নেট-পাটা দিয়ে নদী শাসনে মাছ চাষে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা। অন্যদিকে ইজাদার ও স্থানীয়দের একাংশের পানি উত্তোলনের দাবি ও অপর অংশের উত্তোলন বন্ধে আন্দোলনের মুখে চরম  দ্বন্দের সৃষ্টি হয়েছে। সর্বশেষ সৃষ্ট সংকট সমাধানে শনিবার (১৬ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডর উপসহকারী প্রকৌশলী  রাজু হাওলাদার  সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সাথে মত বিনিময় করেছেন।

প্রসঙ্গত, এর আগে চরম দূর্ভোগের স্বীকার এলাকাবাসীর ১৫ কি:মি: দৈর্ঘের মিনহাজ নদীর মাত্র ২.৫২ একর জমি ইজারা বন্ধে ও পুঃনখননের দাবির মুখে চলতি বছরের ১১ জানুয়ারী বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

স্থানীয়রা জানান, পাইকগাছার খড়িয়া মিনহাজ বাজার সংলগ্ন পানি সরবরাহের একটি মাত্র গেট লস্কর ইউনিয়নের ৮টি ওয়ার্ডের ২০টি গ্রাম, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ইউনিয়ন চাঁদখালীর ৩২টি গ্রাম, গড়ইখালী ইউনিয়নের ১০টিসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের বেশ কিছু এলাকাসহ অন্তত ৭০ গ্রামের পানি সরবরাহের একমাত্র মাধ্যম। তবে ১৫ কি:মি: দৈর্ঘের মিনাজ নদীর মাত্র ২.৫২ একর জমি ইজারা দেওয়ায় ইজারাদারদের অপরিকল্পিত নেট-পাটা দিয়ে নদী শাসনে মাছ চাষে বর্ষা মৌসুমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্টি হয় কৃত্রিম জলাবদ্ধতা।

জানাযায়, নদীটি মোট অংশের ২.৫২ একর জমি ৬ বছরের জন্য ভূমি মন্ত্রণালয় ২৫ লক্ষ ৩০ হাজার টাকা বার্ষিক হারে স্থানীয় বন্ধন সমিতিকে ইজারা প্রদান করেন। যার মেয়াদ আগামী দু’বছর বহাল রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।চলতি বছরের শুরুতেই গোটা উপজেলায় লবণ পানি উত্তোলন বন্ধ রাখার ঘোষণায় মিনহাজ নদীর সøুইচ গেটটিও বন্ধ রাখা হয়। সমসাময়িক সময়ে উপজেলার প্রায় সমস্ত এলাকায় লবণ পানি উত্তোলনের মাধ্যমে চিংড়ি চাষ পুরোদমে শুরু হওয়ায় কথা উল্লেখ করে অন্যান্য এলাকার ন্যায় মিনহাজ নদীতে পানি উত্তোলন করতে চান ইজারাদার সহ স্থানীয়দের একাংশ।

স্থানীয় অহেদুজ্জামান খোকন সহ অনেকেই জানান, দীর্ঘদিন গেটটি বন্ধ থাকায় নদীটি প্রায় শুকানোর উপক্রম হয়েছে।

সরেজমিনে বর্ষা মৌসুমকে সামনে রেখে এই মুহূর্তে  সøুইচ গেটটি দিয়ে লবন পানি উত্তোলন করা হলে নদী তীরবর্তী শত শত বিঘা ফসলি জমি তলিয়ে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধন হবে জানিয়ে স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে এলাকার বৃষ্টির পানি সুষ্ঠুভাবে নিষ্কাশন না হওয়ায় গজালিয়া থেকে চাঁদখালী অভিমুখে পীচের রাস্তায় পানি উঠে যায়। অবস্থা এতটাই খারাপ হয় যে, স্থানীয়রা রাস্তার উপর থেকে মাছও ধরে। মৌসুমের ৩ দিনের পানি সরতে সময় লাগে অন্তত ১৫ দিন। এসময় সৃষ্ট কৃত্রিম বন্যায় এলাকার ধান ও মাছ চাষীরা ব্যাপকভাবে ক্ষত্রিগ্রস্থ হয়। ধ্বসে পড়ে বহু কাঁচা ঘর-বাড়ি। নদী পাশের রাস্তা সংষ্কার হলেও পানির তোড়ে তা বারবার ভেঙ্গে যায়। দ্রুত পানি নিষ্কাশিত না হওয়ায় সেখানকার স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন হয়।

ধারণা করা হচ্ছে, আগামী বর্ষা মৌসুমের আগে নদীর ভরাটি অংশের খনন না করে উল্টো এখনই লবন পানি উত্তোলন করা  হলে ঐ অঞ্চলের অন্তত এক লাখ বিশ হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হবে।

তাই সমস্যা সমাধানে স্থানীয় লস্কর ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিনের নেতৃত্বে এলাকাবাসী আন্দোলন-সংগ্রাম করে আসলেও সমাধান না হওয়া বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্থানীয় সাবেক ও বর্তমান এমপি, ইউএনও, জেলা প্রশাসক, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিবকে অবহিত করা হলেও কার্যত কোন স্থায়ী সমাধান আসেনি বলে জানান ভুক্তভোগী এলাকাবাসী।

এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান, কারা পানি উত্তোলন করবেন আর আর কারা করবেন না এটা দেখবেন পানি উন্নয়ন বোর্ড। একজন জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থে এলাকাবাসীর কথা বিবেচনা করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ এ বিষয়ে সুষ্ঠ সিদ্ধান্ত নিবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার ঘটনাস্থল পরিদর্শনকালে এ প্রতিনিধিকে জানান, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে নদীর আশপাশের এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন তিনি। এব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। এরপর উর্দ্ধতন কর্তৃপক্ষ পানি উত্তোলনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন বলেও জানান তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৭,২০২২//

Tags: শুকিয়ে যাচ্ছে পাইকগাছার মিনহাজ নদী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুড়িগ্রামে কুরিয়ারের কার্টুনে ফেন্সিডিল

Next Post

মুজিবনগরে হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
মুজিবনগরে হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র—মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

মুজিবনগরে হবে বিশ্বমানের পর্যটন কেন্দ্র---মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে তদন্ত কমিটির সদস্যরা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist