Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 19 October, 2021.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের আয়োজনে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শিশুদের কলকাকলীতে মুখরিত ছিল শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের মাঠ। সবার হাতে রং-তুলি আর স্কেচবোর্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে ছিল এই আয়োজন।

শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাব আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও পঞ্চম শ্রেণির প্রায় দুই শত শিক্ষার্থী এসেছিল।

প্রতিযোগিতার বিষয় ছিল ‘শেখ রাসেলকে নিয়ে যা আঁকতে ভালো লাগে’। দেড় ঘণ্টার প্রতিযোগিতায় শিশুরা রঙ-তুলিতে নিজের মতো করে শেখ রাসেলের জীবনের নানা মুহুর্তের চিত্র তুলে ধরেন।

সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি ব্লকে অবস্থিত শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মো. মিনহাজ জামান। দ্বিতীয় ভিকারুন নিসা নূন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিথিলা ভৌমিক এবং তৃতীয় হয়েছেন নারায়ন আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়সী সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এসময় উপস্থিত ছিলেন শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম ও ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, সহকারি বিচারক ছিলেন শহীদ আনোয়ার উচ্চ বিদ্যালয়ের চারুকলা শিক্ষক শেখ ফারহানা টুম্পা এবং তরুণ শিল্পী ও কালের কণ্ঠের কার্টুনিস্ট প্রসূন হালদার।

প্রথম পুরস্কার হিসেবে বিজয়ী পেয়েছে এক লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ছিল ২৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়।

প্রতিযোগিদের মধ্যে ২৭ জনকে শুভেচ্ছা পুরস্কার হিসেবে দেওয়া হয় স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ। অংশগ্রহণকারী সকলকেই শিক্ষা উপকরণসহ সার্টিফিকেট ও নগদ পাঁচ হাজার টাকা।

শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু বলেন, ‘শহীদ শেখ রাসেল নিহত হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার মেধার স্বাক্ষর রেখে গেছেন। শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের কাছে এক ভালবাসার নাম। শেখ রাসেলের এই ছোট্ট জীবন আমাদের জন্য অনেক শিক্ষণীয়।’
চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনের বিষয়ে অভিভাবকরা বলেন, ‘করোনার কারণে শিশুরা দীর্ঘদিন ঘরবন্দি ছিল। সকল ধরনের আয়োজন বন্ধ থাকায় কোথাও অংশগ্রহণের সুযোগ ছিল না তাদের। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজনে শিশুরা খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছে। তাই এই প্রতিযোগিতা আয়োজনের জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র ক্লাবের সকলকে অসংখ্য ধন্যবাদ।

এবি/দৈনিক দেশতথ্য /১৮ অক্টোবর /২০২১

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কবি আজিজুর রহমানের জন্ম বার্ষিকী পালন

Next Post

বরগুনার নির্মিত হয়েছে দেশের একমাত্র নৌকা যাদুঘর

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
বরগুনার নির্মিত হয়েছে দেশের একমাত্র নৌকা যাদুঘর

বরগুনার নির্মিত হয়েছে দেশের একমাত্র নৌকা যাদুঘর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist