Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শেষ হলো দুদিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসব

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Friday, 10 June, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
শেষ হলো দুদিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

‘পৃথিবী, মানুষ এবং সম্ভাবনা’ শীর্ষক দুই দিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসবের পর্দা নামল। উৎসবটির আয়োজন করেছিল অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। প্রতিকূল পরিস্থিতিতেও দেশের মানুষের অপ্রতিরোধ্য মানসিকতা এবং বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান এই উৎসবের মধ্য দিয়ে তুলে ধরা হয়।

শুক্রবার (১০ জুন) রাজধানীর গুলশানের নাভিদ’স কমেডি ক্লাবে জলের গানের পরিবেশনার মধ্য দিয়ে এই উৎসবের পর্দা নামে। এর আগে ৯ জুন এ উৎসবের শুরু হয়।

শেষ দিনে অ্যাকশনএইড বাংলাদেশের অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের তরুণদের অংশগ্রহণে ফ্ল্যাশ মুভ পরিবেশিত হয়। এছাড়াও, বিশিষ্ট বক্তাদের অংশগ্রহণে তিনটি ‘হিউম্যান বুক ক্যাফে’ সেশন ছিল, যাতে অংশ নিয়েছিলেন – ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক ইমতিয়াজ আহমেদ, কমেডিয়ান ও কলামিস্ট নাভিদ মাহবুব, উদ্যোক্তা তানিয়া ওয়াহাব, সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা ও মিডিয়া কর্মী শামীম আখতার, রিডিকিউলাস ফিউচারসের ফিউচারিস্ট, এডুকেটর ও স্টোরিটেলার শাকিল আহমেদ, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন, অভিনেতা ও পরিচালক আফজাল হোসেন, গ্রিনসেভারের প্রতিষ্ঠাতা আহসান রনি, ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ এবং একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির।

হিউম্যান বুক ক্যাফে সেশনে সাংবাদিক ও গবেষক আফসান চৌধুরী বলেন, এমন ঘটনা খুঁজে পাওয়া বিরল, যেখানে অভিজ্ঞ ব্যক্তিদের একটি প্যানেল সবাই একত্রিত হয়ে- বাংলাদেশ আজ কোথায় দাঁড়িয়েছে এবং জাতি হিসেবে আমরা কোথায় যাচ্ছি, সে বিষয়ে তাদের মতামত বিনিময় করতে পেরেছেন। এই ধরনের অনুশীলন আমাদের আলোকিত করতে পারে, যেমনটা ১৯৭১ সালে একটি জাতি গঠিত হয়েছিল, বিভিন্ন জনগোষ্ঠীর সম্মিলিত প্রচেষ্টায়। ১৯৭১ সালে কিভাবে আমাদের জাতির ভিত্তি স্থাপিত হয়েছিল, সে সম্পর্কে আমরা যত বেশি জানব, ততই আমরা উন্নতি করতে পারব।

অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির বলেন, আমাদের সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার বিভিন্ন গল্প তুলে ধরতে, সর্বস্তরের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এবং বিশেষ করে তৃণমূলস্তরের মানুষের সাহসী গল্পগুলো ভাগ করার সুযোগ দেওয়ার জন্য আমরা প্রথমবারের মতো এই উত্সবটির আয়োজন করেছি।

বিগত কয়েক দশক ধরে বাংলাদেশের মানুষ জলবায়ু ও মানব-সৃষ্ট বিপর্যয়, বৈষম্য, অর্থনৈতিক অস্থিতিশীলতা, শরণার্থী সংকট ও বৈশ্বিক মহামারিসহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিন্তু প্রতিবারই মানুষ নতুন উদ্যমে পুনরুজ্জীবিত হয়েছে এবং অপ্রতিরোধ্য গতিতে সামনে এগিয়ে গিয়েছে। এর সাম্প্রতিক উদাহরণ হচ্ছে গত দুই বছরে দেশে কোভিড-১৯ মহামারির প্রকোপ। করোনা মহামারি সংকটের সময় দেশের জনগণের সম্মিলিত প্রচেষ্টা অনিশ্চয়তা ও হতাশার মধ্যেও মানুষকে আশাবাদী ও প্রাণোচ্ছল থাকতে সাহায্য করেছে। দেশের মানুষের এই সহজাত প্রবৃত্তি এবং অপ্রতিরোধ্য মানসিকতা উদযাপনের দাবি রাখে। আর তাই অ্যাকশনএইড বাংলাদেশ এই উৎসবের আয়োজন করেছে।

জা//দেশতথ্য/১০-০৬-২০২২//১০.০৬ পিএম

Tags: শেষ হলো দুদিনব্যাপী রেজিলিয়েন্স ও সংস্কৃতি উৎসব
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

Next Post

ভেড়ামারায় পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
ভেড়ামারায় পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

ভেড়ামারায় পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist