Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শৈলকুপার এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Saturday, 26 February, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
শৈলকুপার এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পার্থ প্রতিম শীল’র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। সুবিধা গ্রহণ করে একটি পক্ষকে নাজেহাল করতে উঠে পড়ে লেগেছেন তিনি। সেই সাথে তার বিরুদ্ধে রয়েছে ভূমি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সাথে অসদাচারণের। এতে চাঁপা ক্ষোভ বিরাজ করছে উপজেলার মানুষের মাঝে। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে সরকারের মান ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন উপজেলার সচেতন মহল।
জানা যায়, শৈলকুপা পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমান। নতুন বাজারে গত ৪০ বছর যাবত বসবাস ও ব্যবসায় করে আসছেন তিনি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা। বসবাসের সুবাদে তার বাড়ির সাথে লাগানো হাটের জমি ডিসি আর’র মাধ্যমে আঁধা-পাকা ঘর করে ব্যবসায় করে আসছেন। ডিসিআর নবায়ন করতে গেলে এসিল্যান্ড পার্থ প্রতিম শীল নবায়ন না করে তাদের মৌখিক ভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে নানা কারণ দেখিয়ে সেই জমির ইজারা বাতিলের জন্য সুপারিশ করে। বর্তমানে সেই জমিটি বরাদ্ধ বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের এক উর্দ্ধতন কর্মকর্তা।
এ ব্যাপারে মতিয়ার রহমানের ভাই আতিয়ার রহমান অভিযোগ করে বলেন, আমাদের পাশের জমিতে অনিয়ম করে দুই তলা ভবন করা হচ্ছে। অন্যপাশের জমিতে একজন ১৬ টি দোকান গড়ে তুলেছে। এমন নানা অনিয়ম থাকলেও এসিল্যান্ড তাদের কাছ থেকে সুবিধা নিয়ে কোন ব্যবস্থা নেয়নি। আমাদের বরাদ্ধকৃত জমি তার পছন্দের ব্যক্তিদের দেওয়ার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের কোন নোটিশ দেয়নি, পাশের দোকানদাদের সাথে কোন গণশুনাণী হয়নি। কিভাবে সে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলো।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ভূমি অফিসে গেলে এসিল্যান্ডের সাথে কথাই বলা যায় না। তার ব্যবহার খুবই খারাপ। মানুষকে মানুষ মনে করেন না তিনি।
এ বিষয়ে এসিল্যান্ড পার্থ প্রতিম শীল বলেন, আমার কাছে অভিযোগ এসেছিল তাই আমি ওটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অন্যগুলোর বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নিব।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: শৈলকুপার এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মৌলভীবাজারে গণটিকা নিতে উপচেপড়া ভিড়

Next Post

ঝিনাইদহে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
ঝিনাইদহে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

ঝিনাইদহে জ্বীনের বাদশা চক্রের ৪ সদস্য গ্রেফতার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist