Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

শ্রুতিলেখক বোনের সহায়তায় ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আদনান

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 9 May, 2025.
in শিক্ষা
Reading Time: 1 min read
0
শ্রুতিলেখক বোনের সহায়তায় ভর্তি পরীক্ষায় অংশ নিলেন আদনান
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

ইরফান উল্লাহ, ইবি :
শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন আদনান উজ-জামান। তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার দক্ষিণ ভবনিপুর গ্রামের আজগর আলীর ছেলে। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী আদনানের স্বপ্ন ছিল একদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা।

এবারের ইবি ভর্তি পরীক্ষায় আদনান অংশ নিয়েছেন মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪২০ নম্বর কক্ষে। তার রোল নম্বর ১০৬৯১৪। পরীক্ষায় সহায়তার জন্য শ্রুতিলেখকের দায়িত্ব পালন করেছে তার ছোট বোন আতিকা জিনাত প্রাপ্তি, যিনি বর্তমানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, কুষ্টিয়া হাউজিংয়ের সবুজ কানন প্রিপারেটরি স্কুল থেকে আদনান প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এরপর আড়ুয়াপাড়া দিনমনি মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় ৪.৫৬ জিপিএ এবং কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪.০৮ জিপিএ পেয়ে উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করেন।

জন্মের পর স্বাভাবিক থাকলেও দেড় বছর বয়সে হঠাৎ করে চলাফেরায় সমস্যা দেখা দেয় আদনানের। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে হাঁটা-চলায় জটিলতা বেড়ে যায়। এখনো তার চিকিৎসা চলমান। তবে শারীরিক সমস্যাকে হার না মেনে সে এগিয়ে যাচ্ছে শিক্ষার আলোয়।

আদনান বলেন, ‘ইবিতে কোনো সাবজেক্টে পড়ার সুযোগ পেলে খুবই ভালো লাগবে। পরীক্ষা ভালো হয়েছে। অনার্স শেষে ঢাবি থেকে মাস্টার্স করতে চাই।’

তার বাবা আজগর আলী বলেন, ‘আদনান ছোটবেলা থেকেই পড়াশোনায় খুবই আগ্রহী। তাকে কখনো পড়ার কথা বলতে হয়নি। এমনকি আজ সকালেও পরীক্ষা দিতে যাওয়ার আগে তাকে পড়ার টেবিল থেকে ডেকে আনতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা একটু অনুপ্রেরণা পেলে অনেক দূর যেতে পারে। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরের রিফাইতপুর বিএনপি’র কর্মী সভা অনুষ্ঠিত

Next Post

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Related Posts

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি
শিক্ষা

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ
শিক্ষা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
শিক্ষা

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

Next Post
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

চাঁদাবাজি ও দখলচেষ্টার অভিযোগে মহানগর শপিং কমপ্লেক্সের ব্যবসায়ীদের বিক্ষোভ

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

নীতিমালা উপেক্ষা করে রিফাইনারি, উৎপাদনের অনুমোদন পেতে মরিয়া এসপিএল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist