Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সওজের জায়গা দখলের পায়তারা : জনমনে নানা প্রশ্ন!

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 4 April, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সওজের জায়গা দখলের পায়তারা : জনমনে নানা প্রশ্ন!
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মো.আলাউদ্দীন, হাটহাজারীঃ হাটহাজারী পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের(সওজ) সরকারি জায়গা দখলের পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে সরকারি সম্পত্তি দখল করার দুঃসাহস দেখে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সূত্রে জানা যায়, সওজের জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ হলেও এর তোয়াক্কা করছে না প্রভাবশালীরা।এমনকি সওজের জায়গার ৩০ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার আইন থাকলেও তাও মানা হচ্ছে না।
সরেজমিনে ঘুরে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, উপজেলার ভাইনজইন ব্রীজ থেকে সত্তারঘাট এলাকার আগ পর্যন্ত এবং মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজারের উত্তর পাশে মহিলা মাদ্রাসার সামনে মহাসড়কের পশ্চিম পাশ সহ উপজেলার বিভিন্ন স্থানে নানান কায়দায় ধীরে ধীরে সওজের সরকারি জায়গা বেদখল হয়ে যাচ্ছে।

উপজেলার আনাচে-কানাচে কৃষি জমি থেকে স্কেবেটর দিয়ে মাটি কেটে আবার কোথাও পাহাড় কাটা মাটি, কোথাও বালি ও ইটের খোয়া ফেলেও মহাসড়কের পাশের সরকারী সওজের মূল্যবান জায়গা দখল করার একপ্রকার প্রতিযোগীতা চলছে বলা যায়। উপজেলার ভাইনজইন ব্রীজের দক্ষিণ পূর্ব পাশে কে বা কারা রাতের আঁধারে ধীরে ধীরে সুকৌশলে অল্প অল্প মাটি ফেলে সওজের সরকারি মূল্যবান জায়গা দখল করার কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে সরেজমিনে পরিদর্শনে গিয়ে জড়িত কাউকে পাওয়া না গেলেও আশেপাশের লোকজনদের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে জানান, কাশেম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর ওই জায়গাটি ভরাট করছেন।

পরে এ ব্যাপারে কাশেম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি মিথ্যা দাবী করে জানান, ওখানে কে মাটি ফেলছে সে ব্যাপারে আমি কিছুই জানিনা। তবে একটা স্বার্থান্বেষী মহল আমার সুনাম নস্ট করতে ওইসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। মূলত আমি ওসবের কিছুই জানিনা।

স্থানীয় সচেতনমহল ক্ষোভ প্রকাশ করে বলেন, সওজ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজেশ রয়েছে ওইসব অবৈধ দখলবাজ প্রভাবশালী ভূমিদস্যূদের। যার ফলে স্ব-স্ব এলাকার তারা দিন দিন সরকারি মূল্যবান সম্পদ দখল করেই চলেছে। দায়িত্বশীলরা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জড়িতদের পাওয়া না গেলে স্থানীয় বা সেখানে উপস্থিত কেউ জড়িতদের ঠিকানা দূরে থাক নামটাও বলতে চাননা। যার কারনে অনেক সময় অপরাধী বা জড়িতদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থাও গ্রহন করা যায় না।

জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের(সওজ) উপ সহকারী প্রকৌশলী আবু আহসান মুঃআজিজুল মোস্তফা সওজ অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের বিষয়টি মিথ্যা ভিত্তিহীন দাবী করে বলেন, আমরা খবর পেলেই দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবৈধ দখলকারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ণেই। আর উল্লেখিত এলাকার ব্যাপারে সঠিক তথ্যের জন্য রাউজান উপজেলা সওজের সহকারী প্রকৌশলীর সাথে কথা বলার পরামর্শ দেন। পরে রাউজান উপজেলা সওজের সহকারী প্রকৌশলী মো.শাহিদুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সুবেদার পুকুর পাড় সংলগ্ন ভাইঞ্জন ব্রীজের দক্ষিণ পূর্ব পাশে সওজের জায়গা দখলের উদ্দেশ্যে যেখানে মাটি ভরাট করছে আমরা খবর পেয়ে সেখানে গিয়ে কাউকে পাইনি। এবং প্রকৃতপক্ষে কারা এ কাজের সাথে জড়িত তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার(ভ’মি)আবু রায়হান জানান, এ অবৈধ কাজের সাথে যে বা যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.শাহিদুল বলেন, “মহাসড়কের পাশে সওজের সরকারি জায়গায় কোনো ধরনের স্থাপনা করার সুযোগ নাই। এ ব্যাপারে খবর নিয়ে আমি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এছাড়া কোথাও কোনো সরকারি সম্পদ দখলের খবর পাওয়া গেলে বা নজরে আসলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানানোর জন্য সকল সচেতন মহলের প্রতি অনুরোধও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ; জনমনে নানা প্রশ্ন
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিক্রেতাদের হাঁকডাকে বিভ্রান্ত ক্রেতা, চলছে পকেট কাটা

Next Post

পিডিবি প্রকৌশলীকে চরলক্ষ্যা চেয়ারম্যানের হুমকি!

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post
পিডিবি প্রকৌশলীকে চরলক্ষ্যা চেয়ারম্যানের হুমকি!

পিডিবি প্রকৌশলীকে চরলক্ষ্যা চেয়ারম্যানের হুমকি!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চ্যাটে না ঢুকেই মেসেজ পড়ার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারল আর্জেন্টিনা

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist