Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সকল ওয়ার্ডে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা হবে—- ডা. সেলিনা হায়াৎ আইভী

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Friday, 2 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সকল ওয়ার্ডে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা হবে—- ডা. সেলিনা হায়াৎ আইভী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের যোগান নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় প্রথম কৃষকের বাজারের উদ্বোধন করেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী। প্রতি শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বক্তাবলী ইউনিয়ন থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক যাচাইকৃত ১০ জন নিরাপদ চাষী তাদের উৎপাদিত সবজি এবং ফলমূল এ বাজারে বিক্রি করবেন। 

গতকাল ২ সেপ্টেম্বর সকাল ৯ টায় নেদারল্যান্ডস সরকারের সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সম্মিলিত উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডে কৃষকের বাজারের উদ্বোধন করা হয়েছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী। ওয়ার্ড নং ১৫ এর কাউন্সিলর অসিত বরণ বিশ^াসের সভাপতিত্বে এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় আয়োজনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ তাজুল ইসলাম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রজেক্টের ফুড সিস্টেম পলিসি ইকনোমিস্ট পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো। আরো উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, কাউন্সিলর, ওয়ার্ড নং ১৪; কামরুল হাসান মুন্না, কাউন্সিলর, ওয়ার্ড নং ১৮, শারমিন হাবীব বিন্নি, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড নং ১৩,১৪,১৫, আফসানা আফরোজ বিভা, সংরক্ষিত কাউন্সিলর, ওয়ার্ড ১৬,১৭,১৮;  মাহমুদা হাসনাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের এর সাসটেইনেবল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মোঃ আনোয়ারুল ইসলামসহ আরো অনেকে।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নগরবাসীর নিরাপদ খাদ্যের চাহিদা পূরণে ও স্বাস্থ্য রক্ষায় আমরা নিরলস কাজ করছি। পাশাপাশি নগর এলাকায় হাঁটা ও খেলাধূলার সুযোগ সৃষ্টির লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ করা হয়েছে। আমাদের ঐতিহ্যের উপর ভিত্তি করে কৃষকের বাজার স্থাপিত হয়েছে। এ বাজারে প্রাপ্ত নিরাপদ সবজি নগরবাসীর স্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গাউস পিয়ারী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে কৃষকের বাজার কার্যকর ভূমিকা পালন করতে পারে। আমাদের প্রত্যাশা এ কার্যক্রমটি সফল ও টেকসই করার ক্ষেত্রে মাননীয় মেয়রের নেতৃত্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহযোগিতা প্রদান করবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মও উপকৃত হবে।

মোঃ তাজুল ইসলাম বলেন, কৃষকের বাজারে নিরাপদ সবজি সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুধুমাত্র নিরাপদ চাষীদের এ কার্যক্রমের আওতায় বাছাই করেছে। স্বাস্থ্যসম্মত খাবারের অভাবে আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছি। পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সরবরাহের মাধ্যমে জনস্বাস্থ্য উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে।

পেদ্রো আন্দ্রেস গার্জন ডেলভো বলেন, কৃষকের বাজার কার্যক্রমকে সফল করার অন্যতম চালিকাশক্তি কৃষকগণ। আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। এ বাজারের মাধ্যমে ভোক্তাগণ নিরাপদ খাবার পাবেন, সেই সাথে কৃষকগণ তাদের পণ্যের সঠিক মূল্য পাবেন। কৃষকের বাজার বাংলাদেশের গ্রামাঞ্চলের একটি ঐতিহ্য। সেটি নগর এলাকায় আমরা নতুন করে তৈরির চেষ্টা করছি।

অসিত বরণ বিশ^াস বলেন, সিটি কর্পোরেশন শুধুমাত্র রাস্তা পরিষ্কার বা ফুটপাত তৈরি নয় বরং এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতের জন্যও কাজ করে। এরই ধারাবাহিকতায় কৃষকের বাজার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ বাজারটি ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় গ্রহণ করা হয়েছে। আমরা প্রত্যাশা করি, সিটি কর্পোরেশনের উদ্যোগে নারায়ণগঞ্জের প্রতিটি ওয়ার্ডে স্থায়ীভাবে কৃষকের বাজার তৈরির উদ্যোগ গৃহীত হবে।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০২,২০২২//

Tags: ডা. সেলিনা হায়াৎ আইভী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়া র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next Post

লালমনিরহাট সদরে ত্রিমুখী কোন্দলে জাপা

Related Posts

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
স্থানীয় খবর

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে
স্থানীয় খবর

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার
স্থানীয় খবর

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

Next Post

লালমনিরহাট সদরে ত্রিমুখী কোন্দলে জাপা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist