মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি:
দেশতথ্য বাংলা এর রাজশাহী প্রতিনিধি মোঃ ফয়সাল আলমের মা আনোয়ারা বেগম রোববার ( ১৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার ফুসফুসে পানি জমে যাওয়ায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩৮ নম্নর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি দুই পুত্র,দুই কন্যা ও নাতি নাতনী রেখে গেছেন। রোববার বাদ আসর নগরীর আহম্মদনগর জামে মসজিদ সংলগ্ন স্থানে জানাজা শেষে তাঁকে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়। তাঁর পরিবার সকলের কাছে দোয়া চেয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post