Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাধুসঙ্গ অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 9 November, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে সাধুসঙ্গ অনুষ্ঠানে হামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ার দৌলতপুরে সাধুসঙ্গ অনুষ্ঠানে সাধুদের ওপর হামলা চালিয়ে মারপিট করে আহত ও সাধুসঙ্গ অনুষ্ঠান বন্ধ করার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ঘটনার দু’দিন পর সোমবার সন্ধ্যায় ১৯জনের নাম উল্লেখ সহ ৩১জনের নামে দৌলতপুর থানায় মামলাটি দায়ের করা হয়। যার নং ১৫। মামলা হলেও ঘটনার সাথে জড়িত হামলাকারীদের কেউ গ্রেফতার হয়নি।

শনিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের লাউবাড়িয়া গ্রামের মো. কিনু মন্ডলের ছেলে লালন ভক্ত পলান মন্ডল (৩৭) প্রতি বছরের ন্যায় শনিবার রাতে নিজ বাড়ির একটি ঘরে ঘরোয়া পরিসরে সাধুসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেয় তার গুরু দরবেশ ফজল ফকির সহ বিভিন্ন প্রান্ত থেকে বাউল, সাধু, লালন ভক্ত ও অনুসারীরা।

রাতে সেবা গ্রহণের সময় একই এলাকার ২৫-৩০ জন লোক সাধুদের ওপর হামলা চালায়। হামলাকারীরা সাধুদের এলোপাতাড়িভাবে বেধড়ক মারপিট করে। সাধুরা নীরবে তা সহ্য করে। সাধুসঙ্গের আয়োজনকারী ভক্তরা হামলাকারী দূবৃর্ত্তদের বাঁধা দিতে গেলে তারাও হামলার শিকার হন।

হামলায় পলান মন্ডল (৩৭), পলাশ মন্ডল (৩০), প্রবীণ সাধু ফজল ফকির (৭০), মাজেদা ফকিরানী (৫০) ও আকলিমা খাতুন (৪০) জন সহ অন্তত ৮জন বাউল, সাধু ও লালন ভক্ত আহত হোন। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হলে তারা এখনও চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তারাগুনিয়া গ্রামের মাজেদা ফকিরানীর অবস্থা আশংকজনক বলে জানাগেছে।

এ ঘটনায় সাধুসঙ্গের আয়োজক লালন ভক্ত মো. পলান মন্ডল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১০-১২জনকে আসামী করে রবিবার সকালে দৌলতপুর থানায় এজাহার দেন। এজাহার দায়েরের পরদিন সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়।

সাধুসঙ্গ অনুষ্ঠানে সাধুদের ওপর হামলার ঘটনায় দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, এ ঘটনায় সোমবার মামলা দায়ের হয়েছে যার নং ১৫। আসামীদের গ্রেফতারে অভিযান চলামান রয়েছে।

এদিকে লালন অনুসারী সাধু ভক্তদের ওপর হামলার ঘটনায় দৌলতপুর সহ সারা দেশে বাউল সাধুদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরদিকে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার সুধী ও সচেতন মহল।

বা//দৈনিক দেশতথ্য//৯ নভেম্বর ২০২২//

Tags: সাধুসঙ্গ অনুষ্ঠানে হামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দৌলতপুরে জাসদের আলোচনা সভা

Next Post

বিজিবি সদস্য’র ড্রাগনের গাছ কেটেছে দুর্বৃত্তরা

Related Posts

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল
স্থানীয় খবর

লোকবল সংকটে মুখ থুবড়ে রয়েছে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ
স্থানীয় খবর

কুয়াকাটাকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা
স্থানীয় খবর

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা

Next Post
বিজিবি সদস্য’র ড্রাগনের গাছ কেটেছে দুর্বৃত্তরা

বিজিবি সদস্য’র ড্রাগনের গাছ কেটেছে দুর্বৃত্তরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist