নিজস্ব প্রতিবেদক:
নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল সানআপ স্কুল এন্ড কলেজে গতকাল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এ্যাসোসিয়েট প্রিন্সিপাল কে এ এম রুয়াইম রাব্বি ও কুষ্টিয়া সিটি কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) মোঃ ওবাইদুর রহমান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের একাডেমিক প্রধান মো. ইমদাদ হোসেন।
সঞ্চালনায় ছিলেন, সহকারী শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) আব্দুল কাইয়ুম । বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাহারুল হায়াৎ। এতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post