Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 22 December, 2025.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে দীর্ঘ কয়েক মাস মাছ ধরা বন্ধ থাকার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২৫তম মৎস্য আহরণ ও ‘বিল বাইচ’।

সোমবার দুপুর ১২টার দিকে বিলের বাগডাঙ্গা ঘাটে মাছ ধরার শুভ উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম।

সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরিদুল ইসলাম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রেজিনা পারভিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,জামায়েতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের তরুন মোহাম্মদ আবুল খায়ের তরুণ প্রমূখ।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার বিলে মাছের সংখ্যা ও ওজন অনেক বৃদ্ধি পেয়েছে। এ বছর জবই বিল থেকে প্রায় ৭৫০ মেট্রিক টন (৭ লাখ ৫০ হাজার কেজি) মাছ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৩০ কোটি ৭৫ লাখ টাকা। যা গত বছরের তুলনায় অনেক বেশি।

উদ্বোধনী দিনে বিল পাড়ে মৎস্যজীবীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইসমাইল হোসেন, আব্দুল জব্বার ও মহবুল হোসেনসহ একাধিক মৎস্যজীবী জানান, বিলে এবার প্রচুর মাছ রয়েছে। ইতিমধ্যে জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল, ২২ কেজি ওজনের বিগহেড, ১৫ কেজি ওজনের কাতলাসহ রুই, মৃগেল, আইড়, বাগাড়, পাবদা ও খড়িশোলা মাছ ধরা পড়ছে।

জেলেরা জানান, উদ্বোধনের দিনে প্রায় ৮৫০ জন মৎস্যজীবী তাদের নৌকা ও জাল নিয়ে বিলে নেমেছেন। এই বিলের মাছ রাজধানী ঢাকার কারওয়ান বাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। বিলে মাছের ভালো চাষ হওয়ায় মৎস্যজীবী ও মৎস্য চাষিরা অত্যন্ত খুশি।

বিলে মৎস্য আহরণকে কেন্দ্র করে পুরো এলাকায় এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং যথাযথ ব্যবস্থাপনায় মাছ ধরা চললে স্থানীয় অর্থনীতিতে এই বিল বড় ধরনের অবদান রাখবে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সোবহানার অর্ধশতকে নর্থজোনের জয়

Next Post

পেঁয়াজ আমদানি হওয়ায় ভেড়ামারায় চাষীদের লোকসান

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
পেঁয়াজ আমদানি হওয়ায় ভেড়ামারায় চাষীদের লোকসান

পেঁয়াজ আমদানি হওয়ায় ভেড়ামারায় চাষীদের লোকসান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist