বাবুল আকতার, সাপাহার (নওগাঁ) : নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে চলতি আম মৌসুমে আমবাজারে ট্রাক থেকে আম নামানোর নামে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশ স্থানীয় আমবাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়া এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং একই এলাকার গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, চলতি আম মৌসুমে বাজারে আগত আমচাষি ও ব্যবসায়ীদের নির্বিঘ্নে বেচাকেনা নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় আমচাষি ও ব্যবসায়ীরা। তারা আমবাজারে চাঁদাবাজি ও হয়রানি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন








Discussion about this post