Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দৃষ্টিনন্দন একটি মিনি পার্ক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 1 February, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দৃষ্টিনন্দন একটি মিনি পার্ক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

বাবুল আকতার,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার শেষ সীমান্তে অবস্থিত সাপাহার উপজেলা। এই উপজেলায় স্বস্থ্যের মান নিশ্চিত করতে ১৯৮২ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ১৯৮৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ভবন হিসেবে নির্মিত হয়।  পরে ৫০ শয্যা বিশিষ্ট শিশুবান্ধব হাসপাতাল নামে পরিচিতি অর্জন করে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নয়নের ছোঁয়া লাগতে থাকে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উন্নয়নের মাঝে স্থান পেয়েছে হাসপাতালের চারিপাশে মিনি পার্কের আদলে গঠিত ফুল বাগিচা। যা সাধারণ রোগী সহ পর্যটকদেরও মন কাড়ে!

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে পরিস্কার তকতকে রাস্তা। রাস্তার দু’পাশে নানা ধরণের ফুল গাছ। একটু ভিতরে প্রবেশ করলে চোখে পড়বে বিস্তৃত এলাকা জুড়ে মিনি পার্কের আদলে গঠিত সুসজ্জিত ফুল বাগিচা। হরেক রকম বাহারী ফুলের গাছ। ফুটে আছে লাল,নীল,হলুদ সহ নানান রঙ-বেরঙের ফুল। একদিকে ঝর্ণার পানি সংরক্ষিত রাখার ছোট্ট একটি চৌবাচ্চা। লম্বা হয়ে নেতিয়ে পড়েছে বাহারী ফুলের ডাল!  চারদিকে ফুলের মৌ মৌ গন্ধ ।  এ যেন মুগ্ধতার এক অপরূপ দৃশ্য যা সত্যিই যেন মন কাড়ার মতো!

আরেকটু সামনে এগিয়ে গেলে দৃষ্টি পড়ে বনজ ও ওষুধি গাছের সমন্বয়ে গঠিত একটি বাগান। এখানে শোভা পাচ্ছে নানা রকম বনজ ও ওষুধি গাছ।এর পাশেই শোভা পাচ্ছে শান বাঁধানো দৃষ্টিনন্দন পুকুর ঘাট। পুকুরের পানিতে শোভা পাচ্ছে জাতীয় ফুল শাপলা! তার অপর দিকে দৃষ্টি ফেরাতেই চোখে পড়বে কয়েকটি দোলনা। যাতে প্রতিনিয়তই বিভিন্ন এলাকা হতে আসা শিশুরা মনের আনন্দে দোল খাচ্ছে। কোয়ার্টারের দেয়ালগুলোতে নানারকম চিত্রকর্মও যেন নজর কাড়ার মতো! একদিকে টবে সাজানো নানারকম পাতা বাহারের গাছ। একই টবে বপন করা হয়েছে নানা রকম শাক পাতার গাছ। একদিকে যেমন সৌন্দর্য ছড়াচ্ছে অপরদিকে স্বাস্থ্যসম্মত শাক পাতাও পাওয়া সম্ভব হচ্ছে। এযেন এক ব্যতিক্রমী উদ্যেগ।

স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয়তলায় রয়েছে শিশু কর্ণার। বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীর বাচ্চাদের বিনোদনের জন্য নানাবিধ খেলনা দিয়ে সাজানো হয়েছে এই শিশু কর্ণার।

হাসপাতালের ভিতরে রোগী ও পর্যটকদের গাড়ী রাখার সুবিধার্থে তৈরি করা হয়েছে সাদৃশ্যপূর্ণ একটি গ্যারেজ। এখানে নিরাপদে গাড়ী রেখে চিকিৎসা গ্রহন করতে পারে সাধারণ রোগীরা।

এই উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসেন রোগীরা। মনমতো চিকিৎসাসেবা পাওয়ার পরে অনেকে ফুলগাছের সাথে মেতে উঠেন ছবি উঠানোর জন্য। শুধু তাই নয় নেট দুনিয়ায় এই হাসপাতালের মিনি পার্কের ছবিগুলো ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকা থেকে পর্যটকরাও আসেন প্রশান্তির ছোঁয়া নিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এধরণের ব্যতিক্রমী উদ্যেগ গ্রহন করেছেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমিন ও তার টিম। তাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগী শরিফুল ইসলাম বলেন, এই হাসপাতালে প্রবেশ করলেই রোগ ৫০শতাংশ সেরে যায়। হাসপাতালের পরিবেশ ও ফুল-ফলের গাছ দেখে সত্যিই খুব মুগ্ধ হয়েছি।এরকম পরিবেশ দেশের প্রতিটি হাসপাতালে থাকা দরকার।

ছেলের চিকিৎসা নিতে আসা আসাদুল ইসলাম বলেন, মফস্বল এলাকায় হাসপাতালের দৃশ্য যে এতো সুন্দর হতে পারে তা অকল্পনীয়। আমি আমার ছেলের চিকিৎসা নেওয়ার পরে তাকে পুরো হাসপাতাল ঘুরে দেখালাম। সুন্দর পরিবেশে ঘোরার পর তার অসুস্থতা অনেকটাই কমে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমিন এ প্রতিবেদক কে জানান, হাসপাতালে আসার পর থেকে দেখি নানান রকম জিনিস পত্রাদির অভাব রয়েছে। কিছু জায়গা অব্যাবহৃত হয়ে পড়ে আছে। আমি সেসব জায়গাগুলো লোক লাগিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে ফুলের গাছ লাগানো সহ একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করেছি। এবং বর্তমানে হাসপাতালের চিকিৎসাসেবা থেকে শুরু করে বাইরের সব দৃশ্যগুলো সর্বস্তরের মানুষের নজর কাড়ে। আমাদের দেখে অনেক হাসপাতাল কর্তৃপক্ষ এধরণের উদ্যেগ গ্রহন করেছেন। বর্তমানে একটি পরিত্যক্ত জায়গা পরিস্কার করে নানা রকম ফলের বাগান করার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি এব্যাপারে তার টিমকেও ধন্যবাদ জানান।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন দৃষ্টিনন্দন একটি মিনি পার্ক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গোলাম রসুলকে সংবর্ধনা

Next Post

অফিসে অনিয়মিত ‘রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর

Related Posts

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে
জাতীয় খবর

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব
জাতীয় খবর

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স
জাতীয় খবর

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

Next Post
অফিসে অনিয়মিত ‘রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর

অফিসে অনিয়মিত 'রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ইনচার্জ আনিছুর

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

বিপিসির এফডিআর নিয়ে প্রশ্ন, ব্যাংক নির্বাচন থেকে কমিশন বাণিজ্য সবই তদন্তে

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

নতুন এনআইডি-পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

ফিলিস্তিনি সাংবাদিক আবু শাহেদকে মুক্তি দিল ইসরায়েল

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist