Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাপাহার সরকারি হাসপাতালে ৬১৪ টি নরমাল ডেলিভারি !

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 3 January, 2024.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
সাপাহার সরকারি হাসপাতালে ৬১৪ টি নরমাল ডেলিভারি !
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ২০২৩ সালে ৬১৪ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।

সর্বোচ্চ বলা হচ্ছে। আধুনিক যন্ত্রাংশ যুক্ত হবার ফলে চালু হয়েছে কিছু নতুন সেবা। এছাড়াও বর্হিবিভাগ, আন্তঃবিভাগ ও জরুরি বিভাগে বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা।

২০২০ সালে এ হাসপাতালে বর্হিবিভাগে চিকিৎসা পেয়েছেন ৫৩ হাজার ৬১৪ জন, ২০২১ সালে ৮৪ হাজার ৭০ জন, ২০২২ সালে ১ লাখ ১৭ হাজার ১৬৪ জন, ২০২৩ সালে ১ লাখ ২৫ হাজার ৩৬০ জন। আন্তঃবিভাগে ২০২০ সালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৬০০
জন, ২০২১ সালে ৬ হাজার ১০৫ জন, ২০২২ সালে ৭ হাজার ৪১১ জন, ২০২৩ সালে ৮
হাজার ৩৩৪ জন। জরুরি বিভাগে ২০২০ সালে চিকিৎসা নিয়েছেন ১১ হাজার ৫৬১ জন,
২০২১ সালে ১৪ হাজার ৬৮২ জন, ২০২২ সালে ১৮ হাজার ২২৪ জন, ২০২৩ সালে সংখ্যা দাঁড়িছে
১৯ হাজার ৭৪৭ জনে।

সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন বিগত ৪ বছর আগে এ হাসপাতালে যোগদানের পর চিকিৎসা সেবা বৃদ্ধি করণ এবং বিশেষ করে নরমাল ডেলিভারি বাড়াতে পরিকল্পনা
গ্রহণ করেন এবং সিজারিয়ান না করে নরমাল ডেলিভারিতে জনসচেতনতা বাড়াতে নানা কর্মসূচির গ্রহণ করেন।

নরমাল ডেলিভারিতে উদ্বুদ্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে মাঠ পর্যায়ে শিক্ষক, চেয়ারম্যান, মেম্বার, স্বাস্থ্যকর্মী ছাড়াও বিভিন্ন এনজিও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বার্তা পৌঁছানোর নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়। নানাভাবে প্রসূতি মহিলাদের বিনামূল্যে প্রসূতি দাওয়াত কার্ডও প্রদান করা হয় এবং স্বাস্থ্যকমপ্লেক্স থেকে ডেলিভারির আগ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে কাউন্সিলিং আর চেকআপ।

জনসচেতনতামূলক এসব কার্মসূচির ফলস্বরূপ বর্তমানে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পূর্বের তুলনায় অনেকাংশে বেড়েছে নরমাল ডেলিভারির সংখ্যা। স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে এ ডেলিভারি করানো হলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকিও কম।

নরমাল ডেলিভারিতে তুলনামূলকভাবে খরচ একেবারে কম এমনি চিন্তা ধারায় উৎসাহিত হয়ে সিজারিয়ান চিন্তা বিমুখ হয়ে উপজেলার এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে শুধুমাত্র চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত ৬১৪ টি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। যা গত বছর এর সংখ্যা ছিল মাত্র ৫১৭টি।

সংখ্যার দিক থেকে এটি জেলায় শীর্ষস্থান দখল করেছে। যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পূর্বে যেখানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১২ টি নরমাল ডেলিভারি হতো কয়েক বছরের ব্যবধানে এখন সেখানে প্রতি মাসে নরমাল ডেলিভারি ৮০ তে উন্নীত হয়েছে। গত জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত নরমাল ডেলিভারির সংখ্যা ৬১৪টি, যা ২০২০ সালে ছিল ২৬৩টি, ২০২১ সালে ছিল ৪৫৫টি এবং ২০২২ সালে ৫১৭টি নরমাল ডেলিভারি সম্পন্ন
হয়েছিল।

এ বিষয়ে সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাঃ রুহুল আমিন জানান, নওগাঁ জেলার প্রথম উপজেলা পর্যায়ে এখানে আলাদা ডেলিভারি ইউনিট চালু করা হয়েছে এবং ছয়জন মিডওয়াইফের সমন্বয়ে গঠিত টিম
সার্বক্ষণিক ডেলিভারি ও গর্ভকালীন এবং প্রসব পরবর্তী চেকআপ কাজে নিয়োজিত থাকেন। এখানে সম্পূর্ণ বিনামূল্যে নরমাল ডেলিভারির ব্যবস্থা রয়েছে।

ডেলিভারি পরবর্তী এক মাসের ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে। শীতাতপ নিয়ন্ত্রিত এবং সব ধরনের যন্ত্রপাতির সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকে ডেলিভারি রুম। এখনও মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রচার প্রচারণা
অব্যাহত রয়েছে।

এছাডাও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সকল
শ্রেণি-পেশার মানুষের প্রচারণা ও সহযোগিতায় আমরা তথা সাপাহার স্বাস্থ্য
কমপ্লেক্সটি এতদূর আসতে সক্ষম হয়েছে।

প্রসঙ্গত, এই উপজেলার জনসাধারণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে উপজেলা
সদরের জয়পুর এলাকায় সরকারি অর্থায়নে ১৯৮২ সালে স্থাপিত হয় সাপাহার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।

প্রাথমিক পর্যায়ে ১৯৮৮ সালে ৩১ শয্যা বিশিষ্ট ভবন নির্মিত হলেও পরবর্তীতে
এটি ৫০ শয্যায় উন্নীত হয়ে শিশুবান্ধব হাসপাতাল হিসেবে রুপলাভ করে।
পরবর্তীতে দীর্ঘ পথ পরিক্রমায় স্বাস্থ্য কমপ্লেক্সটি উন্নয়নের স্বীকৃতি স্বরূপ রাজশাহী বিভাগে শ্রেষ্ঠত্বের সম্মাননা লাভ করে।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কোটালীপাড়ায়শেখ হাসিনার পক্ষে গণসংযোগ

Next Post

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

Related Posts

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
প্রধান খবর

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post
কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist