Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সাবেক এমপি’র গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Sunday, 4 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সাবেক এমপি’র গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

১৬ বছর পর নিজ গ্রাম বরগুনা জেলার পাথরঘাটায় ফিরলেন সাবেক সাংসদ ও বিএনপির প্রভাবশালী নেতা নুর ইসলাম মনি। পাথরঘাটার প্রবেশের সঙ্গে সঙ্গে তার গাড়ি বহরে হামলা চালিয়েছে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এতে সাবেক সাংসদ নূুর ইসলাম মনি এবং উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মীসহ অর্ধশতাধিক নেতা কর্মীর আহত হয়েছেন। 

রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটার নাচনাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি কেন্দ্রকরে পাথরঘাটা  উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

জানা যায়, সম্প্রতি তেল গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাক দিয়েছে পাথরঘাটা উপজেলা বিএনপি। এতে যোগ দিতে ১৬ বছর পর ঢাকা থেকে গাড়িবহর নিয়ে নিজ গ্রাম পাথরঘাটার নাচনাপাড়ার উদ্দেশ্য রওয়ানা হন সাবেক সাংসদ ও বিএনপির প্রভাবশালী নেতা নুর ইসলাম মনি। তার গাড়ি বহর নাচনাপাড়া প্রবেশ করলে হামলা চালায় স্থানীয় ছাত্রলীগ যুবলীগের নেতাকমীরা। এসময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় হামলাকারীরা। এতে নুর ইসলাম মনি, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুকসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট তারিকুজ্জামান টিটু বলেন, ঢাকা থেকে গাড়িবহর নিয়ে পাথরঘাটার নাচনেপাড়া এলাকায় তার নিজ বাড়িতে যাবার পথে হামলার চেষ্টা চালায় ছাত্রলীগ- যুবলীগ । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাত্রলীগ যুবলীগকে সংঘর্ষের জড়াতে বাধা দিলেও তারা হামলা চালায়। এতে সাবেক এমপি নুরুল ইসলাম মনি ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক চৌধুরী মোঃ ফারুক সহ ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।

এদিকে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)৷  এরই অংশ হিসেবে আগামীকাল (৫সেপ্টেম্বর) কর্মসূচি পালন করবে পাথরঘাটা উপজেলা বিএনপি। একই সময়ে সারাদেশে বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। একই সময়ে দুই গ্রুপের কর্মসূচি নিয়ে আতঙ্ক বিরাজ করছে পুরো পাথরঘাটা উপজেলা জুড়ে।

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ মক্কী বলেন, সারাদেশে বিএনপি -জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সোমবার (৫ সেপ্টেম্বর) বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। সেখানে কোন দল কোথায় প্রোগ্রাম করবে বা কে কি প্রোগ্রামের ডাক দিয়েছে তা আমাদের জানা নেই। কেউ যদি শান্তি প্রিয় পাথরঘাটায় নৈরাজ্য বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক কোনো ধরনের বক্তব্য দেয় তাহলে তা কঠোরভাবে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ সেটি প্রতিহত করবে।  

এবিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। বিশৃঙ্খলা এড়াতে উপজেলা জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷ এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে উভয় গ্রুপকেই কর্মসূচি না করার জন্য বলা হয়েছে। 

রাজা/দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ০৪,২০২২//

Tags: সাবেক এমপি’র গাড়িবহরে হামলা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জামালপুরে যুবতীর গলাকাটা লাশ: মা নিখোঁজ

Next Post

নওগাঁয় ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
নওগাঁয় ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

নওগাঁয় ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে জরিমানা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist