সিদ্ধিরগঞ্জে আগামী ১৭ জুন থেকে তিনদিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হতে যাচ্ছে।
নাসিক ৭নং ওয়ার্ড, আদমজী টাওয়ারের সামনে, সিদ্ধিরগঞ্জ থানার বিপরীত পাশে অনুষ্ঠিত হবে নারী উদ্যোক্তা মেলা।
ই-কমার্স এক্সপ্রেস বাংলাদেশ ইবি গ্রুপের আয়োজনে এই মেলায় ঢাকা-নারায়নগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত নারী উদ্যোক্তাগন তাদের তৈরি পন্য প্রদর্শন ও বিপনন করবেন। সিদ্ধিরগঞ্জ থানা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগন থেকে মেলার পারমিশন নেওয়া হয়েছে বলে জানান, ই-কমার্স গ্রুপের এডমিন আহমাদ স্বাধীন।
ই-কমার্স গ্রুপের সাংগঠনিক প্রচার সম্পাদক ও সিনিয়র মডারেটর জহির মুহাম্মাদ রুম্মান দেওয়ান জানান, আমরা চাই নারীরা নিজ নিজ ঘরে থেকেও যেনো নিজেদের একটা পরিচিতি তৈরি করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে। তাই নারীরা তাদের ঘর সামলানোর পাশাপাশি যেনো ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আয় করতে পারেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে, তাদের মেধা ও শ্রম দিয়ে তৈরি করছেন বিভিন্ন কুটির শিল্প, পাটপন্য, জামদানী সহ নানাহ ধরনের খাবার ইত্যাদি।
উক্ত নারী উদ্যোক্তা মেলা সকলের জন্য উন্মুক্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই মেলা, তাই উক্ত মেলায় উপস্থিত হয়ে দেশিয় পণ্য কেনাকাটার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ই-কমার্স এক্সপ্রেস বাংলাদেশ ইবি গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন রুনা আহমাদ।
আর//দৈনিক দেশতথ্য//৬ জুন-২০২২//
প্রিন্ট করুন








Discussion about this post