Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ ‘আদমজী জামে মসজিদ’

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 16 April, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সিদ্ধিরগঞ্জে দৃষ্টিনন্দন মসজিদ ‘আদমজী জামে মসজিদ’
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জে.এম রুমান দেওয়ান, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে ব্যতিক্রম মসজিদ হিসাবে পরিচিত ‘আদমজী জামে মসজিদ’ কেউ এই মসজিদকে ‘খোলা মসজিদ’ আবার কেউবা ‘দরজা-জানালা ছাড়া’ মসজিদ বলে থাকেন। তবে এই মসজিদটির নাম রাখা হয়েছে ‘আদমজী জামে মসজিদ’। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী জেনেভা ক্যাম্পের পাশে মসজিদটির অবস্থান।

এই মসজিদের কোনো দরজা-জানালা না থাকায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক মুসল্লী এখানে এসে নামাজ আদায় করেন, তবে ছুটির দিনগুলোতে বা ধর্মীয় কোন উৎসব মুখর দিনে এখানে মুসল্লীদের উপচেপড়া ভীর লক্ষ্য করা যায়। মসজিদের পাশে একটি পুকুর থাকায় মসজিদটি সবসময় শীতল পরিবেশ বিরাজমান থাকে।

মসজিদটিতে রয়েছে দৃষ্টিনন্দন একটি গম্বুজ। রয়েছে সুন্দর একটি মিনার। প্রায় দুই হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ পড়তে পারেন এই মসজিদে।

তবে জানা যায় ১৯৫২ সালে আদমজী জুট মিল কর্তৃপক্ষ দুই একর জমিতে মসজিদটি প্রতিষ্ঠা করে। জুট মিল বন্ধ হওয়ার আগ পর্যন্ত মসজিদটির সব ব্যয় মিল কর্তৃপক্ষ বহন করত। ২০০২ সালের ৩০ জুন মিল বন্ধ হওয়ার পর মসজিদের রক্ষণাবেক্ষণ খরচ নিয়ে বিপাকে পড়েন এলাকাবাসী। মিল বন্ধ হওয়ার পর জুট মিল কর্তৃপক্ষ মসজিদের ফ্যান, মাইক ও সাউন্ড বক্স খুলে নিয়ে যায়। পরে এলাকাবাসীকে নিয়ে মসজিদ রক্ষণাবেক্ষণের হাল ধরেন আদমজী উম্মুল ক্বোরা স্কুলের প্রধান শিক্ষক হাকিম মো. জয়নুল আবেদীন। তিনি এখন মসজিদ কমিটির সভাপতি।

পূরনো এই মসজিদটি দরজা-জানালা ছাড়া কেন তৈরি করা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়াও মানুষ যে কোনো সময় আল্লাহর ঘরে সিজদাহ করতে চাইলে মসজিদে আসতে পারবেন। মসজিদে কোনো তালা থাকবে না। ওই দৃষ্টিকোণ থেকেই আদমজী জুট মিল কর্তৃপক্ষ এভাবে মসজিদটি তৈরি করেছে।

মসজিদের জন্য সরকারি কোনো সহায়তা নেয়া হয়েছে কি-না, জানতে চাইলে মসজিদ কমিটির এই সভাপতি জানান, ‘মসজিদের পুকুরের পাশে দেয়াল করার জন্য কিছুদিন আগে আমরা ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করেছি। হয়তো করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় এখনও সহায়তা পাইনি।’

২০০২ সাল থেকে মসজিদটির ইমামের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মো. সোলাইমান। তিনি জানান, অনেক মসজিদের পাশে দোকান থাকে। সেখান থেকে নির্দিষ্ট একটা অর্থ আসে। তবে আদমজী জামে মসজিদের নির্দিষ্ট কোনো আয় নেই। মসজিদের কয়েকটা ফল গাছ আছে ও মসজিদের পুকুরে মাছ আছে। এগুলো বিক্রি করে কিছু অর্থ আসে। আর প্রতি জুমায় মুসল্লিরা দান করেন।এগুলো দিয়েই মসজিদের খরচ বহন করা হয়।

কথা হয় আদমজী জামে মসজিদ কমিটির সদস্য জসিমউদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা যখন এ মসজিদের হাল ধরি তখন এমনও সময় গেছে আমরাই মসজিদ ঝাড়ু দিয়েছি। তবে এখন সবার সহযোগিতায় মসজিদটি আধুনিকায়ন হয়েছে। এখানে ইমাম-মুয়াজ্জিন ছাড়াও দুজন খাদেম রয়েছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//

Tags: ‘আদমজী জামে মসজিদ’
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রামগঞ্জে মার্কেটগুলোতে উপচেপড়া ভিড়

Next Post

লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Related Posts

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের
খেলাধুলা

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল
জাতীয় খবর

মাশরুম থেকে খাদ্যপণ্য উৎপাদন, নতুন স্বপ্ন দেখছেন কুষ্টিয়ার সাইফুল

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

Next Post
লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

লালমনিরহাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist