Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিদ্ধিরগঞ্জে নয় শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত

কনি by কনি
Tuesday, 14 June, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিদ্ধিরগঞ্জে একটি বিদ্যালয়ের ৯ শিক্ষার্থীর এ বছরের এসএসসি পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

পরীক্ষায় অংশ নিতে পারবে না এ খবরে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। পরীক্ষার দাবিতে শিক্ষার্থীরা সোমবার সকালে বিদ্যালয়ে ও বিকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধন করে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন।

 সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত পাইনাদী প্রি ক্যাডেট স্কুল যা বর্তমানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মডেল স্কুলের ৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমানের গাফলতিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মডেল স্কুলের ৯ শিক্ষার্থী ৮ম শ্রেণিতে পাশ করার পর একই বিদ্যালয়ে নবম শ্রেণিতে ভর্তি হয়ে নিয়মিত প্রয়োজনীয় ফি ও বেতন পরিশোধ করে লেখাপড়া করে আসছিল। এছাড়াও চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য মডেল টেস্ট পরীক্ষাসহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীরা। কিন্তু গত সোমবার বিদ্যালয়ে এসে জানতে পারে কর্তৃপক্ষ তাদের রেজিষ্ট্রেশন সম্পন্ন না করায় এ বছর তাদের এসএসসি পরীক্ষা দেয়া সম্ভব হচ্ছে না।

এ বিদ্যালয়ের শিক্ষার্থী নাজমিন, সুখী, জান্নাত, মেহেরুন, মীম, কবিতা, তন্নি, আফসানা, সোনালী ও তাদের অভিভাবকরা এ খবরে মর্মাহত হয়ে পড়ন। শিক্ষার্থীরা কান্না জড়িত কন্ঠে জানায়, প্রধান শিক্ষকের ভুলে প্রস্তুতি নিয়েও আমরা পরীক্ষা দিতে পারছি না। আমাদের জীবন থেকে একটি বছর চলে যাবে। এ জন্য আমরা দায়ী নয়। শিক্ষার্থীরা পরীক্ষার দাবিতে হাতের লেখা প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেছে। এরপর অভিভাবকদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়েও মানববন্ধন করেন।

অভিভাবক জাকিয়া বেগমসহ সকলের একটাই দাবি, আমাদের সন্তানদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। আমরা নিয়মিত বেতন ও কোচিং ফি ও অতিরিক্ত ফি দিয়েছি। আমরা এ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। ভুক্তভোগী শিক্ষার্থী মেহেরুন জানায়, আমরা ২০১৯ সালের অষ্টম শ্রেনীর জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০২০ সালে নবম শ্রেনীতে ভর্তি হই। তিনমাস ক্লাস করার পর করোনা মহামারি শুরু হলে স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আমরা ১১জন ছাত্র-ছাত্রীর কাছ থেকে এসএসসি পরীক্ষার রেজিষ্ট্রেশন ফিও নেয়া হয়। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহনের লক্ষ্যে আমাদের মডেল টেষ্ট পরীক্ষা বাবদ ফি এবং পরীক্ষাও নেয়। পরীক্ষা দেয়ার জন্য আমরা প্রস্তুতি নেয়ার পর এখন জানতে পারি আমরা এ বছর পরীক্ষা দিতে পারব না। আমাদের রেজিষ্ট্রেশন এক বছর পিছিয়ে দেয়া হয়েছে। এই বিষয়টি জানতে পেরে আমরা মর্মাহত। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলামকে বিষয়টি অবগত করলেও আমরা কোন সুরাহা পাইনি। আমরা প্রতারক প্রধান শিক্ষক খলিলুর রহমানের শাস্তি দাবি করছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ের সহকারী না আসায় সময়মত ৯ শিক্ষার্থীরা রেজিষ্ট্রেশন করা হয় নাই। অনুমোদনহীন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিদ্যালয়ের নামে পরীক্ষা দিয়ে থাকে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব জানান, এ বিদ্যালয়ের কোন অনুমোদন নাই। তাদের বিষয়ে আমার কিছুই করার নাই। তবে ধরনের বিদ্যালয়ের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া জরুরী বলে জানান।

আর//দৈনিক দেশতথ্য//১৪ জুন-২০২২//

Tags: সিদ্ধিরগঞ্জে নয় শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

Next Post

চট্টগ্রামে ১৩টি পশুর হাট বসানোর উদ্যোগ

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
চট্টগ্রামে ১৩টি পশুর হাট বসানোর উদ্যোগ

চট্টগ্রামে ১৩টি পশুর হাট বসানোর উদ্যোগ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

কোটালীপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist