Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে বেড়েছে হত্যাকান্ড সাত দিনে ছয়জন

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Thursday, 7 March, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সিলেটে বেড়েছে হত্যাকান্ড সাত দিনে ছয়জন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

 এস এ শফি, সিলেট :

গেল এক সপ্তাহে কলেজ ছাত্র, সালিশ ব্যক্তিসহ হত্যাকান্ডের ছয়জন হত্যাকান্ডের শিকার হয়েছেন। ফলে এ নিয়ে জনমনে চরম উদ্বেগ উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। স্বাভাবিক জীবনে দেখা দিয়েছে সংশয় সন্দেহ। প্রশাসনের ভুমিকা নিয়ে ও রহস্যের সৃষ্টি হয়েছে। 

গতকাল মঙ্গলবার আদালতে হাজিরা দেয়ার পথেই রাস্তায় প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন এক যুবক। সিলেট জেলায় দুটো, হবিগঞ্জ জেলায় দুটো আর সুনামগঞ্জ জেলায় অপর হত্যাকান্ড সংঘটিত হয়। 

জানা গেছে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রুকনপুর জামে মসজিদের পাশে গতকাল মঙ্গলবার সকালে জুনেদুল ইসলাম (২৭) নামের এক যুবককে প্রকাশ্যে দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। নিহত জুনেদ বালাগঞ্জ উপজেলার কলমপুরের কনাই মিয়ার পুত্র। সিলেটের একটি আদালতে হাজিরা দিতে আসার পথে প্রতিপক্ষের সশস্ত্র লোকজন হামলা চালায়। হামলায় জুনেদ নিহত ও তার সহোদর জাহেদুল ইসলাম (৩৩) গুরুতর আহত হন।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো আরিফ হোসাইন হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সিলেট নগরের অভিজাত এলাকা শাহজালাল উপশহরের ই -ব্লকের ২ নম্বর রোডের একটি বাসায় গত সোমবার রাতে মামা আবু সুফিয়ান (৩৩) তার আপন ভাগ্নে মিজানুর রহমান রাফিকে (২৪) হত্যা করে। পরে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্ধার করে। নিহত মিজানুর রহমান রাফি গোলাপগঞ্জের হেতিমগঞ্জের মাইজগাঁওয়ের আব্দুল বারীর পুত্র। আর ঘাতক আবু সুফিয়ান জকিগঞ্জের বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের বদরুদ্দিনের পুত্র এবং নগরের সোবহানীঘাটের একজন ব্যবসায়ী।

পুলিশ জানায়, ব্যবসায়িক অর্থ নিয়ে রাফি ও সুফিয়ানের মধ্যে দ্বন্দে¦র জের ধরেই হত্যাকান্ড সংঘটিত হয়েছে।

এসএমপির শাহপরান থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী বলেন, উপশহরে আর্থিক লেনদেন নিয়ে মামা তার ভাগ্নেকে হত্যা করে। আর গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। চিকিৎসকদের সাথে কথা হলে তারাও আত্মহত্যার কথা বলছেন। ময়নাতদন্তে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের গাতাবের এলাকায় গত শনিবার বিকেলে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল মঙ্গলবার পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত কাউকে আটক করতেও পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামে প্রতিপক্ষের হামলায় এলাকার সালিশ ব্যক্তিত্ব মো. চন্দন মিয়া (৬০) খুন হন।

এদিকে, সিলেট নগরের উপশহরের ই-ব্লকের ৭নং রোডের ২৫নং বাসা থেকে ২৮ ফেব্রুয়ারি বুধবার ভোরে গৃহবধূ সুমাইয়া জান্নাত সুমির (২২) গলিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সুমাইয়া দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার কুচাই গ্রামের শাহ মইনুর রহমানের কন্যা।

এর আগের দিন মঙ্গলবার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার ওসমানী সড়কের চৌদ্দ হাজারি মার্কেটের সামনে সহপাঠীদের হাতে নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাইসুল হক তাহসিন (১৯) খুন হন। প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলেও মেধাবী শিক্ষার্থী রাইসুলের ঘাতকরা এখনো ধরা ছোঁয়ার বাইরে।

হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম সেবা) বলেন, দুটো হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। শিগগিরই ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হবে। এ লক্ষ্যে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

সুশাসনের জন্য নাগরিক সুজন’র সিলেট বিভাগের সমন্বয়ক ফারুক মাহমুদ চৌধুরী বলেন, আইনের যথাযথ প্রয়োগ ও ন্যায় বিচারে দীর্ঘসূত্রতার ফলে একের পর এক হত্যাকান্ড ঘটছে। আবার আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল নজরদারি, দুর্বল তদন্তের কারণেও অনেক অপরাধী পার পেয়ে যায়। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার নিশ্চিত করতে পারলেই অপরাধ কমে আসতে পারে বলে তার মন্তব্য।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৭,২০২৪//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৭ মার্চের ভাষণ জাতির পিতার ত্যাগের ফসল: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

Next Post

ঐতিহাসিক মুজিবনগরে কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির ফ্যামিলী ডে উদযাপিত

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
ঐতিহাসিক মুজিবনগরে কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির ফ্যামিলী ডে উদযাপিত

ঐতিহাসিক মুজিবনগরে কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসির ফ্যামিলী ডে উদযাপিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist