Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে ব্যবসা-বাণিজ্যে মন্দা ভাব

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 28 July, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সিলেটে ব্যবসা-বাণিজ্যে মন্দা ভাব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস:
‘করোনা পরিস্থিতির চেয়েও ভয়াবহ মন্দা ভাব বিরাজ করছে সিলেটের ব্যবসা-বাণিজ্যে। প্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য কিছুই ক্রেতারা এখন তেমন একটা কিনছেন না।

তাই ব্যবসায়ে স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থা কবে দূর হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’ ফলে এ নিয়ে চরম শংকায় রয়েছেন সিলেটের ব্যবসায়ীরা।ক্রেতারা চাল, ডাল, সবজি, মাছ–মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্যান্য জিনিসপত্র খুব একটা কিনছেন না। কারফিউ শিথিলের সময় নগরের বিপণিবিতান ও দোকানপাট খোলা থাকলেও ক্রেতাদের তেমন উপস্থিতি দেখা যায় না।

কয়েকটি বিপণিবিতানের ব্যবসায়ীরা জানান, কারফিউ চলাকালে প্রথম চার দিন বিপণিবিতান ও দোকানপাট পুরোপুরি বন্ধ ছিল। এখন কারফিউ শিথিল হলেও মানুষ ঘর থেকে প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছেন না। যানবাহন চলাচলও স্বাভাবিক সময়ের চেয়ে কম। এতে বেচাকেনায় স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থায় চলতি মাসে অনেকে দোকানভাড়া ও কর্মীদের বেতন দিতে হিমশিম খাবেন।

সরেজমিনে দেখা গেছে, কাঁচাবাজারে সবজি, মাছ, মাংস, ফল ও মুদিদোকানে ভিড় থাকলেও বিভিন্ন বিপণিবিতান ও মার্কেটগুলোয় কাপড়, জুতা, কসমেটিকস প্রভৃতি পণ্যের দোকানে ক্রেতা নেই। দোকানি ও বিক্রেতারা গল্পগুজব করে অলস সময় কাটাচ্ছেন। কেউ কেউ পত্রপত্রিকা পড়ছেন। আবার কেউ কেউ গদিতে বসে ঝিমুচ্ছেন।

ব্যবসায়ীরা বলেন, সিলেটে গত দুই মাসে তিন দফা বন্যা হয়েছে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার সুযোগ পাননি তাঁরা। এরই মধ্যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কয়েক দিন দোকানপাট বন্ধ ছিল। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এলেও মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। তাই সারা দিনেও ক্রেতা মিলছে না। হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী টুকটাক বিক্রি হচ্ছে বলে জানান।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সিলেটে সবচেয়ে বেশি ধস নেমেছে পর্যটন খাতে। কোটা সংস্কার আন্দোলনের সময় পর্যটকশূন্য হয়ে পড়েছে সিলেট। অথচ এই বর্ষা মৌসুমেই সিলেটে সবচেয়ে বেশি পর্যটক ভিড় করেন। ১৭ জুলাই থেকে সিলেটের প্রায় প্রতিটি হোটেল-মোটেল, রিসোর্ট ফাঁকা হয়ে যায়। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক আসার সম্ভাবনা দেখছেন না এই খাতের ব্যবসায়ীরা।

বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও চেম্বারের কয়েকজন নেতা জানান, গত ১০ দিনে সিলেট নগর ও ১৩টি উপজেলায় ব্যবসা-বাণিজ্যে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁরা ধারণা করছেন।

নগরীর দাড়িয়াপাড়া এলাকার কাপড়ের দোকান ষড়ঋতুর প্রধান নির্বাহী হুমায়ূন কবির জুয়েল বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সহিংসতা ও জ্বালাও-পোড়াও হয়েছে, তাতে মানুষ এখনো আতঙ্কে রয়েছেন। এ ছাড়া কারফিউর কারণে অনেকেই বাসার বাইরে বেরোচ্ছেন না। এতে ব্যবসা-বাণিজ্য খারাপ যাচ্ছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সিলেট জেলা শাখার মহাসচিব আবদুর রহমান রিপন বলেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি চাপে আছেন। অনেক ব্যবসায়ী ব্যাংকঋণে জর্জরিত। আবার অনেকে এখন কারেন্ট বিল, কর্মীদের বেতন ও দোকানভাড়া কীভাবে মেটাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে আমচাষীদের কয়েক’শ কোটি টাকার ক্ষতি

Next Post

সাংবাদিক তুরাবের পরিবারের কান্না এখনো থামেনি!

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
সাংবাদিক তুরাবের পরিবারের কান্না এখনো থামেনি!

সাংবাদিক তুরাবের পরিবারের কান্না এখনো থামেনি!

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা নামল এবিজি ইউনিভার্সিটি কাপের

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

বিএনপি নেতার জমি দখলের অভিযোগ সাবেক সভাপতির বিরুদ্ধে

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

শ্রমিকদল নেতাকে হত্যা করে মাটিচাপা, গ্রেপ্তার ৩

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist