Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে লাগামহীন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষ বিপাকে

সাইফুল by সাইফুল
Saturday, 16 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে লাগামহীন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষ বিপাকে
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস : চলতি রমজানে সিলেটে নিত্যপণ্রের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। নিত্যপ্রয়োজনীয় ২৯টি পণ্যে সরকারের বেঁধে দেওয়া মূল্যের কোনো তোয়াক্কাই করছেন না সিলেটের ব্যবসায়ীরা। খুচরা ব্যসায়ীদের  অভিযোগে আড়ৎ থেকে বেশি দামে মাল কিনতে হচ্ছে। দাম বৃদ্ধির জন্য তারা দায়ী নন। কিন্তু অভিযান পরিচালিত হয় তাদের বিরুদ্ধে।

গতকাল শুক্রবার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। ইতিমধ্যে ২৯ টি পণ্যের দাম বেঁধে দিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে । এতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যেন এই দামে কেনাবেচা করতে হবে।

তবে সিলেটের বাজরে নেই এর কোনে ইতিবাচক প্রভাব, বরং প্রভাব পড়ছে নেতবিাচক। নগরীর বাজারগুলোতে আগের দামেই বিক্রি হচ্ছে সকল পণ্য। দাম বেধে দেওয়ার খবরের সিন্ডিকেট উল্টো কৃত্রিম সংকট সৃষ্টি করে চলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকেও আড়ৎদার ও ব্যবসায়ীদেরকে দেওয়া হয়নি কোন নির্দেশনা।

নগরীর  ব্রহ্মময়ী বাজার, কারীঘাট , লাল বাজার, শিবগঞ্জ, টিলাগড়, আম্বরখানা, মদিনা মার্কেট, টুকেরবাজার, চৌকিদেখী সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

অধিদপ্তরের প্রকাশিত তালিকায় খুচরা মূল্য কেজিতে ছোলা ৯৮, দেশি পেঁয়াজ ৬৫, ব্রয়লার মুরগি ১৭৫, গরুর মাংস ৬৬৫, ছাগলের মাংস ১ হাজার ৩ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

এছাড়া খুচরা পর্যায়ে কেজিতে সোনালী মুরগি ২৬২ টাকা, কাতল মাছ ৩৫৩ টাকা, পাংগাস মাছ ১৮০ টাকা, ডিম ১০ টাকা ৪৯ পয়সা, দেশি রসুন ১২০ টাকা, কাচামরিচ ৬০ টাকা, আদা ১৮০ টাকা, আলু ২৮ টাকা, জাহিদী খেজুর ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি মুগডাল ১৬৫ টাকা, মাসকালাই ১৬৬.৫, মসুর ডাল (উন্নত) ১৩০.৫, মসুর ডাল (মোটা) ১০৫.৫, খেসারির ডাল ৯২.৬১, শুকনো মরিচ ৩২৭, বাধাকপি ২৮, ফুলকপি ২৯, বেগুন ৪৯.৭৫, শিম ৪৮, টমেটো ৪০, মিষ্টিকুমড়া ২৩, চিড়া ৬০, সাগর কলা (হালি) ২৯.৭৮, বেসন ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

লালবাজার এলাকায় বাজার করতে আসা এক ক্রেতা বলেন, পত্র-পত্রিকায় দেখলাম শুক্রবার ২৯ পণ্যের দাম বেঁধে দিয়েছে সরকার। তবে বাজারে এসে তার কোন প্রতিফলন দেখছি না। সকল পণ্যই আগের দামে বিক্রি হচ্ছে। নতুন দাম সম্পর্কে অনেক বিক্রতাও জানেন না। অনেকেই বলছে, এই দাম নাকি অন্যান্য এলাকার জন্য। সরকারের বেঁধে দেওয়া নতুন দাম সিলেটের বাজারে কার্যকর করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়া আহবান জানান তিনি।

তবে লালবাজারের মাংস ও পোল্ট্রি ব্যবসায়ীরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রশাসন থেকে এমন কোন নির্দেশনা আসেনি তাদের কাছে। এ বিষয়ে তারা অনেকেই জানেন না। সরকার গরুর মাংসের কেজি ৬৬৫ টাকা নির্ধারণ করেলেও সিলেটের বাজারে ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ব্রয়লার মুরগি ১৭৫ টাকার বদলে ১৯৫ থেকে ২০০টাকা।

বিক্রেতারা জানান, মাছ-মাংসসহ অন্যান্য পণ্য সিটি করপোরেশনের বেঁধে দেওয়া আগের দামেরই বিক্রি করছেন। প্রশাসন থেকে নির্দেশনা আসলে নতুন দামে বিক্রি শুরু করবেন এমনটি জানিয়েছেন তারা।

তবে এই ডিজিটাল বাংলাদেশে সরকারি নির্দেশনা ঘরে ঘরে ও দোকানে দোকানে গিয়ে বা নোটিশ পাঠিয়ে পৌছিয়ে দিতে হবে, এমনটা নয় বলে বিজ্ঞ মহল মনে করছেন।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৬ মার্চ ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আ.লীগের কেন্দ্রীয় ধর্ম  বিষয়ক উপ-কমিটির সদস্য হলেন সুনামগঞ্জের জয় 

Next Post

সিলেটে ভারতীয় অবৈধ চিনির বড় চালান জব্দ, আটক ২

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
সিলেটে ভারতীয় অবৈধ চিনির বড় চালান জব্দ, আটক ২

সিলেটে ভারতীয় অবৈধ চিনির বড় চালান জব্দ, আটক ২

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist