Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতার জন্মবার্ষিকী পালিত

সাইফুল by সাইফুল
Sunday, 17 March, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতার জন্মবার্ষিকী পালিত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস : সিলেটে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ ও ‘জাতীয় শিশু কিশোর দিবস’ পালিত হয়েছে।

রোববার দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি ও বেসরকারি উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সিলেট নগরীর বিভিন্ন সরকারি আধাসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রতিষ্ঠান ও ভবন। সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের নিয়ে র‍্যালী, নানা বিষয়ে প্রতিযাগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার  আয়োজন করা হয়। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানেও দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরনের আয়োজন করা হয়। সিলেট নগরীর বিভিন্ন মন্দির ও গির্জায় দিসটি উপলক্ষে প্রার্থণা সভারও আয়োজন করা হয়।

জাতীয় শিশু ও কিশোর দিবসে সিলেটের বিভিন্ন এতিমখানা, শিশু নিবাস, হাসপাতাল ও কারাগারে বিশেষ খাবার পরিবেশনের আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সিলেট থেকে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমে জাতির পিতাকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ ও বাংলাদেশ বেতার সিলেট আঞ্চলিক কেন্দ্র থেকে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে। বিলবোর্ডে বঙ্গবন্ধুর বিভিন্ন ছবি ও উক্তি দিয়ে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো সাজিয়ে তুলেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সকাল থেকে দিনভর  সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও সিলেট জেলা পরিষদসহ বিভিন্নস্থানে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও প্রতিকৃততে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনসহ সিলেটের সর্বস্তরের মানুষ।

সকালে সিলেট বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সরকারি বেসরকারি বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠন, বিভিন্ন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এসময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুর, সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ মার্চ ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Next Post

অবৈধ যানবাহনে নগরজুড়ে তীব্র যানজট! জনমনে নাভিশ্বাস 

Related Posts

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত
স্থানীয় খবর

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

Next Post
অবৈধ যানবাহনে নগরজুড়ে তীব্র যানজট! জনমনে নাভিশ্বাস 

অবৈধ যানবাহনে নগরজুড়ে তীব্র যানজট! জনমনে নাভিশ্বাস 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষাকেন্দ্রে পরিদর্শনে উপাচার্য

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়া পুলিশ লাইনস খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

কুষ্টিয়ায় উত্ত্যক্ত করার প্রতিবাদে তরুণীকে ছুরিকাঘাত

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist