Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেটে ২৩ দিনে ও আটক হয়নি হত্যাকারী নিরাপত্তাহীনতায় আবুল হাসানের পরিবার 

সাইফুল by সাইফুল
Saturday, 24 February, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেটে ২৩ দিনে ও আটক হয়নি হত্যাকারী নিরাপত্তাহীনতায় আবুল হাসানের পরিবার 
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস: সিলেটে ছাত্রলীগ কর্মী আবুল হাসান নিহত হওয়ার ২৩ দিন অতিবাহিত হলেও পুলিশ আজ পর্যন্ত কোন হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি। বরং নিহতের পরিবারবর্গকে আসামী গ্রেফতারে ব্যবস্থা নেয়া হচ্ছে মর্মে আশ্বস্ত করলেও কার্যত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। 

ফলে এ নিয়ে নিহতের পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অপরদিকে চিহ্নিত গডফাদারদের ছত্রচ্ছায়ায় মামলার আসামী সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেয়ার জন্য সন্ত্রাসী ও তাদের গডফাদাররা বিভিন্নভাবে হুমকী দিচ্ছে। এদের নানামুখী অপতৎপরতায় নিহত আবুল হাসানের পরিবারবর্গ নিরাপত্তাহীনতায় ভুগছেন আবুল হাসানের পরিবার।

শুক্রবার বেলা ২টায় নগরির হুমায়ুন রশীদ চৌধুরী চত্বরে ২৫নং ওয়ার্ডবাসীর ব্যানারে ছাত্রলীগ কর্মী আবুল হাসান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। 

মানব বন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে হত্যাকারী আসামীদের গ্রেফতার করা না হলে এলাকাবাসী বৃহত্তর পরিসরে কঠোর আন্দোলন ঘোষণা করতে বাধ্য হবেন।

উল্লেখ্য, এলাকাবাসীর ব্যানারে আয়োজিত শুক্রবারের মানববন্ধনে স্বতস্ফূর্তভাবে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

সাবেক সিটি কাউন্সিলর মোঃ আশিক আহমদের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী রাজন আহমদের পরিচালনায় কান্নাজড়িত কন্ঠে বক্তব্য রাখেন নিহত আবুল হাসানের পিতা আব্দুল আউয়াল। এতে আরো বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনছার আহমদ কয়েস, মোমিনখলা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, স্থানীয় এলাকাবাসীর পক্ষে সাদেক উদ্দিন, সুরমান মিয়া, গিয়াস উদ্দিন, সাবেক কৃতী ফুটবলার কামরুল হাসান, ছয়ফুর রহমান, মামুন আহমদ, আজহার আহমদ সিজিল, রুমন আহমদ, জুবায়ের আহমদ জিদান, সন্ত্রাসী হামলায় আহত জাবের আহমদ, মহররম আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গত ২৫ জানুয়ারি তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আবু দারদা তামী এবং আবু দাউদ জামীর সাথে আবুল হাসানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় বিষয়টি নিস্পত্তির কথা বলে বাইপাস সড়কের একটি দোকানে আবুল হাসানকে নিয়ে যাওয়া হয়। 

আবুল হাসান সহকর্মী জাবের ও সায়েককে সাথে করে ঘটনাস্থলে গেলে আলাপের একপর্যায়ে তামী ও জামীর নেতৃত্বে কয়েকজন চিহ্নিত সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আকস্মিক হামলা চালায়। এতে ঘটনাস্থলেই রক্তাক্ত জখমী হয়ে আবুল হাসান, জাবের আহমদ ও সায়েক আহমদ মাটিতে লুটিয়ে পড়ে। 

শোর-চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসায় জাবের ও সায়েক কিছুটা সুস্থ হলেও গত ২ ফেব্রুয়ারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান মৃত্যুর কোলে ঢলে পড়ে।

ঘটনার পরিপ্রেক্ষিতে আবুল হাসানের ভাই বাদী হয়ে একই ওয়ার্ডের জিহাদুর রহমান মিঠুর ছেলে আবু দারদা তামী, আবু দাউদ জামী, শফিক মিয়ার ছেলে ফাহিম, আশিকুর রহমান টিটুর ছেলে মাহদী, লিয়াকত আলীর ছেলে টিপুল, হামদু মিয়ার ছেলে ফাহমিদ, জাকির মিয়ার ছেলে সিয়াম, মরম আলীর ছেলে জামিলকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় মামলা (মামলা নং-২৯/২৪) দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পরে স্থানীয় আল-আমীন সামী, তায়েফ, আব্দুস শহীদসহ আরো কয়েকজনের নাম সংযুক্ত করা হয়। এরা প্রত্যেকেই এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৪ ফেব্রুয়ারী ২০২৪

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গোয়াইনঘাটে আবার ও পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

Next Post

পটুয়াখালীতে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

Related Posts

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী
স্থানীয় খবর

স্বেচ্ছাসেবীদের ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকাবাসী

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ
স্থানীয় খবর

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

Next Post
পটুয়াখালীতে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

পটুয়াখালীতে মন্দির থেকে প্রতিমা ও স্বর্ণালংকার চুরি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ভালুকায় হবিরবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোহাগের গণসংযোগ

বেনাপোলে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist