Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিলেট বেড়েছে চুরি-ছিনতাই, উদ্বিগ্ন নগরবাসী

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 24 November, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
সিলেট বেড়েছে চুরি-ছিনতাই, উদ্বিগ্ন নগরবাসী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস : সিলেট নগরে ছিনতাই-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। ডাকাতদের টার্গেট প্রবাসীদের বাড়ি আর ছিনতাইকারীদের টার্গেট ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া ব্যক্তি। এ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী।

দিনে ও রাতে নগরের কোথাও না কোথাও ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতি ঘটনা। দিনের বেলাতেও অস্ত্র ব্যবহার করে টাকা লুটের ঘটনা ঘটছে। বেড়েছে বাসাবাড়িতে চুরি। পুলিশের টহল জোরদার না থাকায় বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এতে জনমনে উৎকন্ঠা বেড়েই চলেছে। 

তবে সিনিয়র আইনজীবীসহ সচেতনমহল বলছেন, জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় তাদের মনোবল কিছুটা ভেঙে গেছে। তাদের টহলও আগের মতো জোরদার নয়। এই সুযোগে চুরি-ছিনতাই বেড়েছে। সেই সাথে থাকতে পারে সরকারবিরোধীদের মৌন মদদ।

গত ২ নভেম্বর বেলা ১২টার দিকে সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় ছিনতাইকারীরা ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের নগদ ১ লাখ ৯০ হাজার টাকা নিয়ে যায়।

এ ঘটনায় শাহপরান থানায় একটি অভিযোগ দায়ের করেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন। কিন্ত, অভিযোগের ২৪দিন পার হয়ে গেলেও এখনো ঘটনার সাথে জড়িত কাউকে আইনের আওতায় নিয়ে আসতে পারেননি পুলিশ।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেনও বিষয়টি সম্পর্কে অবহিত ছিলেন। সে সময় অভিযান অব্যাহত আছে বলে তিনি জানিয়েছিলেন। 

গত ২৯ অক্টোবর সিলেট নগরের রায়নগর এলাকায় বাসার ভেতর থেকে একটি নতুন মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় ওই গাড়ির মালিক হোসেন আহমদ সিদ্দিকী দেরিতে হলেও ৯ নভেম্বর একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। যার নম্বর ৭১৫। সেই মোটরসাইকেলটিও উদ্ধারে কোনো অগ্রগতি নেই।

একইভাবে গত ২ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে শাহজালাল উপশহরের ডি-ব্লকের ২৫ নম্বর সড়কের ২ নম্বর বাসার বাসিন্দা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের বাসা থেকে একটি ‘আইফোন-১৩’ চুরি হয়। ভোরবেলা ঘুম থেকে মোবাইল না পেয়ে তিনি পরদিন ৩ অক্টোবর শাহপরান (রহ) থানায় সাধারণ ডায়েরী (নম্বর-১৯২) করেন।

ভুক্তভোগীরা বলছেন, প্রায় সময় এ রকম ঘটনা ঘটছে। নগদ টাকা, মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা। এ সকল ঘটনায় ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তা না হলে এমন অপরাধ বাড়তেই থাকবে।

ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড সিলেট বিভাগের ডিজিএম মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, ‘আমাদের টাকা পাওয়ার চেয়েও জরুরী ছিনতাইয়ের সাথে জড়িত সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা। এ সকল ঘটনার সাথে সিলেটের ভাবমূর্তির একটা সম্পর্ক রয়েছে। 

সমবায় অফিসার মহবুবুর রহমান’র বলেন, ‘আমি জিডির পরে যোগাযোগ করেছি কয়েকবার, কোনো সুখবর পাইনি।’

নগরের করেরপাড়ায় দুর্গাপূজার সময় দুটি চুরির ঘটনা ঘটেছে। প্রথমটি করেরপাড়ায় পয়েন্টের বাসায়। পরিবারটি ঢাকায় থাকায় চুরির ঘটনা ঘটে। চোরেরা পুরো ঘর তছনছ করে একটি ল্যাপটপ নিয়ে যায়। এ ঘটনায় পরিবারের কেউ পুলিশকে জানায়নি। তবে তাদের এক নিকট আত্মীয় বিষয়টি এই প্রতিবেদককে অবহিত করেন। 

ওই সময় আরেকটি চুরির ঘটনা ঘটে করেরপাড়ার সতীশ সরণি এলাকায়। পূজার সময় ওই বাসার ভিতর প্রবেশ করে স্বর্ণসহ অনেক টাকার মালামাল নিয়ে যায় চুরেরা।

সূত্র জানায়, সকালে দূরবর্তী এলাকা থেকে বাসযোগে আসা যাত্রী ও সকালে চাকরিজীবী ও হাঁটতে বের হওয়া মানুষ ছিনতাইকারীদের মূল টার্গেট। তবে নতুন ব্রীজের নিচ থেকে বন্দরবাজার আসার সময় সিএনজি অটোরিকসার যাত্রীরা প্রায় প্রতিদিন মোবাইল ও টাকা চুরির শিকার হচ্ছেন। 

একটি চক্র চারজন যাত্রী নিয়ে আগেই বসে থাকে। শুধু একজন যাত্রীর অপেক্ষায় বসে থাকে। তারপর সময় বুঝে ওই একজন যাত্রীর কাছ থেকে সবকিছু নিয়ে মাঝপথে গাড়ির সমস্যা দেখিয়ে নামিয়ে চম্পট দেয়। এ সকল ঘটনায় স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ আইন বিশেষজ্ঞরা। 

সিলেট জেলা বারের সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম বলেন, ‘পুলিশের সঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনায় তাদের মনোবল কিছুটা ভেঙে গেছে। যে কারণে তারা মাঠে নেই। এজন্য চুরি-ছিনতাই বেড়েছে। তবে পুলিশ সংগঠিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। 

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, টহল পুলিশ তাদের দায়িত্ব পালন করছে। আমরা খুবই আন্তরিক। তারপরও কিছু ঘটনার খবর আমরা পেয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলকলি’র ছিনতাইয়ের পরে আমরা অভিযান চালিয়েছি। আমাদের অভিযান অব্যাহত আছে এখনো। 

এসএমপি কমিশনার মো. রেজাউল করিম বলেন, ‘টহল পুলিশ কাজ করছে নিয়মিত। আমি নিজে রাতে তদারকি করছি। তারপরও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তিনি বলেন, উঠতি বয়সী কিছু অপরাধী আছে, এদের ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে।’

Tags: চুরি-ছিনতাই
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সিলেটে বন্ধ পাথর কোয়ারী ও বালু মহাল! শ্রমিকরা হতাশায় 

Next Post

সিলেটে আশা’র শিক্ষা কর্মসূচীর .অভিভাবক মতবিনিময় সভা 

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
সিলেটে আশা’র শিক্ষা কর্মসূচীর .অভিভাবক মতবিনিময় সভা 

সিলেটে আশা'র শিক্ষা কর্মসূচীর .অভিভাবক মতবিনিময় সভা 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist