Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সিসিক নির্বাচন : মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 1 June, 2023.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
সিসিক নির্বাচন : মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সিলেট অফিস : আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মেয়র প্রার্থীদের প্রচারণার দৌড়ঝাপ। দিনভর প্রখর রোদে ঘামে শরীর ভিজিয়ে ভোটদের বাড়ি বাড়ি ছুটছেন তারা। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণায় রয়েছে ইসির বিধিনিষেধ। আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুলকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।এদিকে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও প্রতিনিয়তই নতুন নতুন প্রতিশ্রুতি দিতে প্রতিযোগিতা চলছে প্রার্থীদের মধ্যে। সকাল থেকে রাত পর্যন্ত প্রচার-প্রচারণার নির্বাচনী মাঠ দখলের চেষ্টা করছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
এছাড়াও অন্য ৪ প্রার্থী; জাকের পার্টির গোলাপফুল প্রতীকের মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হানিফ টুকু, সালাহ উদ্দীন রিমন, মো. শাহ জাহান মিয়া প্রচারণা সরবভাবে এখনও দেখা যায়নি।
বুধবার (৩১ মে) সকালে নগরীর মেন্দিবাগ এলাকায় প্রচারণা করেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি স্মাট সিলেট সিটি গড়তে ২১ জুন নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, এবারে সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রতীকের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। তিনি স্বাভাবিকভাবেই বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেন। তিনি নির্বাচিত হলে বিগত কয়েক বছরে সিলেটে যে উন্নয়ন হয়নি, তার চেয়ে বেশি উন্নয়ন করে দেখাবেন বলে প্রতিশ্রুতি দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট নগরীর বারুতখানা এলাকাবাসীর সাথে বিকালে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
এদিকে ইসির শোকজ পেয়ে গণসংযোগ থেকে বিরত থেকেছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবুল। তাঁর ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে- প্রতীক পেয়েই প্রচারে নামবেন তিনি। তবে আর আগে বিভিন্ন জায়গায় প্রচারণায় তিনি মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরের প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করে ধারাবাহিকভাবে সেগুলো সমাধানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
তবে এরআগে নগরীর সোবহানীঘাট এলাকায় প্রচারকালে নজরুল ইসলাম বাবুল বলেন, ‘অতীতের যে সকল মেয়র এসেছেন, তারা লোক দেখানোর উন্নয়ন কর্মকা- চালিয়েছেন। বাস্তবিক অর্থে নগরবাসীর জীবনমানের কোনো উন্নয়নই হয়নি। সিটি কর্পোরেশন থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ জনগণ। নগরবাসী আজ ত্যক্তবিরক্ত। তারা পরিবর্তন চান। সিলেটের আবালবৃদ্ধবনিতার প্রথম পছন্দ লাঙ্গল মার্কা।’
আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান প্রকৃত স্মার্ট নগর গড়তে সর্বপ্রথম নগরভবনকে দুর্নীতিমুক্ত করতে হবে বলে ঘোষনা দিয়েছেন।
শাহী ঈদগাহ কার ও মাইক্রোবাস স্ট্যান্ড এর কার্যালয়ে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।
এসময় তিনি বলেন, আমি যদি আপনাদের সহযোগিতায় নির্বাচিত হতে পারি তাহলে সিলেট শহরকে সবচেয়ে দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সিলেটের সর্বস্তরের বিশিষ্টজনদের নিয়ে কমিটি করে সবার মতামত নিয়ে সিলেট শহরকে সাজানোর কাজ করব। পরামর্শ করে ম্যাপ করে সিলেটে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে সিলেটকে সবচেয়ে দৃষ্টিনন্দন শহরে রুপান্তরিত করা হবে ইনশাল্লাহ।
নির্বাচনে তফসিল অনুযায়ী ২৩ মে ছিলো মনোনয়নপত্র জমা, বাছাই ২৫ মে ও ১ জুনের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৪ হাজার ৩৬৩, নারী ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজরা ভোটর রয়েছেন ৬ জন। মোট কেন্দ্র ১৯০টি যেখানে স্থায়ী ও অস্থায়ী ভোটকক্ষ থাকবে ১হাজার ৪৬২টি।

দৈনিক দেশতথ্য//এইচ//

Tags: মেয়র প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচারণায় দু’শতাধিক প্রবাসী

Next Post

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

Related Posts

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক
জাতীয় খবর

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতীয় খবর

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

Next Post
টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist