Friday, 13 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সীমান্তে হত্যাকাণ্ডের জন্য বিএসএফের দুঃখ প্রকাশ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 2 February, 2024.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সীমান্তে হত্যাকাণ্ডের জন্য বিএসএফের দুঃখ প্রকাশ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট :

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাম্প্রতিক সীমান্ত হত্যাকান্ডে আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করেছে।

সেই সাথে যৌথ প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একযোগে কাজ করবে। এমন খবরে আশাবাদী হয়ে উঠেছে দেশের একমাত্র ছিটমহল দহগ্রাম আঙ্গরপোতা ইউনিয়নবাসী ও সীমান্ত গ্রামের অধিবাসী গণ। তারা সীমান্ত হত্যা শূন্যে আনতে বাংলাদেশ সীমান্তে রাত্রিকালীন বিজিবির নিরবিচ্ছিন্ন টহল জোরদার চায়।

জানা গেছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের ঘটনায় আনুষ্ঠানিক ভাবে দুঃখপ্রকাশ করেছে বিএসএফ। এবার তিস্তা নদীর পানি বন্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ভারতের সাথে আলোচনা হতে যাচ্ছে।

আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের আমন্ত্রণে তার প্রথম দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে ভারত সফর করবেন। কুটনৈতিক পর্যায়ে এই সফরের
বৈঠকে তিস্তার পানি বণ্টনের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এক প্রশ্নের জবাবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার করতে দু’দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি সহযোগিতা ও জনগণের সাথে জনগণের যোগাযোগসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার বৈঠক হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সম্প্রতি বলেন, ‘এখন কিছু বলা সম্ভব নয়।’ জয়শঙ্কর এর আগে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানান। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এ আমন্ত্রণ জানান। এমন খবর দেশের বেশ কয়েকটি গণ মাধ্যমে প্রকাশ হয়েছে।
ন্যাম সম্মেলনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী গত মাসে উগান্ডায় বহুপাক্ষিক সফর শুরু করেন। তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে তিনি এখন বেলজিয়ামের ব্রাসেলস সফর করছেন। সেখান হতে এসে ভারতে সফর করবেন।

এদিনে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠন করে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা নদীর পানির হিস্যা নিয়ে চুক্তির আলোচনা বাস্তবায়ন করতে দ্বিপাক্ষিক আলোচনার উদ্যোগকে উত্তরাঞ্চলের মানুষ নতুন আশায় বুক বেঁধেছে। তিস্তা পানি চুক্তি বাস্তবায়ন হলে তিস্তা নদী নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ ভারত হতে তিস্তার ন্যায্য হিস্যার পানি প্রবাহের মত নাব্যতা এইমূহুর্তে তিস্তার ভাটিতে বাংলাদেশের পার্শ্বে নেই। তাই তিস্তা খনন করতে হবে। বাড়াতে হবে গভীরতা ও স্রোতধারা। এদিকে লালমনিরহাটের মানুষ মনে প্রাণে বিশ্বাস করেন, লালমনিরহাটের সন্তান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির নয়া মহাপরিচালক নিযুক্ত হওয়ায় সীমান্ত হত্যা শূন্যে আনতে ভুমিকা রাখবেন। তিনি চা বোর্ডের চেয়ারম্যান থাকাকালীন সময়ে উত্তর জনপদের সমতলের চা কে তৃণমূলে ছড়িয়ে দিতে পেরেছেন। এসব চা বাগান সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে বেশীরভাগ। তাই সীমান্তের মানুষের দুর্দশা সম্পর্কে তিনি অনেক বেশী জানেন। তিনি নির্মোহ ও সরল জীবনযাপন করেন।

দৈনিক দেশতথ্য//এইচ//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজশাহীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

Next Post

শ্যামনগরে ডাকাত দলের সদস্য বশির আটক

Related Posts

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর
জাতীয় খবর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম
জাতীয় খবর

এবার আরও কমে গেল সোনার দাম

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
শ্যামনগরে ডাকাত দলের সদস্য বশির আটক

শ্যামনগরে ডাকাত দলের সদস্য বশির আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

আইসিসিবিতে ছয় আন্তর্জাতিক প্রদর্শনী, প্রত্যাশা ২০ হাজার দর্শনার্থীর

এবার আরও কমে গেল সোনার দাম

এবার আরও কমে গেল সোনার দাম

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

জুমাবারে গুনাহ মাফের ১৫ আমল

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist