Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুইডেন-ফিনল্যান্ডের পাশে বাইডেন, বাধা দিয়ে যাচ্ছে তুরস্ক

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Friday, 20 May, 2022.
in বিদেশি খবর
Reading Time: 1 min read
0
সুইডেন-ফিনল্যান্ডের পাশে বাইডেন, বাধা দিয়ে যাচ্ছে তুরস্ক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্যপদের জন্য আবেদনের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার সমর্থনের কথা জানান বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

দেশ দুটির ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করে জো বাইডেন বলেছেন, উত্তরের এই দুই দেশের অন্তর্ভুক্তিতে ন্যাটোর নিরাপত্তা পরিসর একদিকে যেমন বাড়বে, তেমনি দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও বেগবান হবে।

তিনি আরও বলেন, আমি পরিষ্কার করে বলতে চাই, ন্যাটোতে নতুন সদস্যের অন্তর্ভুক্তি কোনো দেশের জন্য নিরাপত্তা হুমকি নয়। যেকোনো ধরনের আগ্রাসন থেকে রক্ষাই ন্যাটোর মূল লক্ষ্য। এমন ঐতিহাসিক দিনে কারো ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত না। এ সময় ন্যাটোতে তাদের যোগদানের প্রক্রিয়া আরও দ্রুত করতে প্রয়োজনীয় সব নথি মার্কিন কংগ্রেসে জমা দেওয়া হয়েছে বলেও জানান বাইডেন।

তবে মার্কিন নেতৃত্বাধীন এই সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা শুরু করতে দেয়নি তুরস্ক। দেশটি বলেছে, যতক্ষণ পর্যন্ত তুরস্কের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো না হবে, ততক্ষণ পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটের সদস্য হতে দেয়া হবে না। তুরস্ক শুরু থেকেই বলে আসছে, ফিনল্যান্ড এবং সুইডেন তুরস্কের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করে আসছে।

ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ন্যাটো জোট দেশটিকে সদস্য করার জন্য আলোচনা করতে ব্রাসেলসে জড়ো হয়। কিন্তু তুরস্কের বিরোধিতার কারণে সে আলোচনা শুরু করা যায়নি।

এর আগে ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছিলেন, আগামী দুই এক সপ্তাহের মধ্যে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনার প্রথম ধাপ শেষ করা হবে। কিন্তু তুরস্কের বাধার মুখে দেশ দুটি আদৌ সদস্য হতে পারবেন কি-না তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে।

ন্যাটোর গঠনতন্ত্রের আর্টিকেল ১০-এ বলা হয়েছে, কোনো দেশ যদি ন্যাটোতে যোগ দিতে চায় তবে জোটের ৩০ সদস্য দেশের সবাইকে একমত হতে হবে। প্রতিটি সদস্য দেশের অনুমোদন প্রয়োজন হবে। এই অনুযায়ী তুরস্ক যদি ভেটো প্রদান অব্যাহত রাখে তাহলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেয়া অসম্ভব।

এই জোট ঐকমত্যের নীতিতে কাজ করে। প্রতিটি সদস্যের তাই ভেটোর অধিকার রয়েছে। এর আগে দেশের নামের বিরোধের কারণে উত্তর মেসিডোনিয়ার ন্যাটোতে যোগদানের বিষয়টি বছরের পর বছর বিরোধিতা করে আসছিল গ্রিস। কারণ এই নামে গ্রিসের উল্লেখযোগ্য একটি এলাকার নাম রয়েছে। ফিনল্যান্ড ও সুইডেনকে আটকাতে তুরস্ক শেষ পর্যন্ত সফল হবে কি না, তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

জা// দেশতথ্য//২০-০৫-২০২২//১২.০৮ পি এম

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

শিরিনের খুনিদের বিচার করতে চায় না ইসরায়েল

Next Post

ডনবাসের আরও এলাকা দখলের চেষ্টায় রাশিয়া

Related Posts

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?
প্রধান খবর

চীনে ঐতিহাসিক বৈঠকে বসছেন তিন বিশ্বনেতা, আলোচনার বিষয় কী?

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক
প্রধান খবর

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল স্বাভাবিক

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ
প্রধান খবর

গভীর রাতে ইরানে হামলা, দফায় দফায় বিস্ফোরণ

Next Post
ডনবাসের আরও এলাকা দখলের চেষ্টায় রাশিয়া

ডনবাসের আরও এলাকা দখলের চেষ্টায় রাশিয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

ব্যক্তিগত দায় বাহিনী নেবে না : সিএমপি কমিশনার

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমাতে ২২ হাজারের বেশি জনবলকে প্রশিক্ষণ

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

রোগ প্রতিরোধে পিছিয়ে থাকার কারণ স্বাস্থ্য খাতের দীর্ঘ অবহেলা: জুবাইদা

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

কালিয়াকৈরে অর্ধশতাধিক কারখানায় ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭টি

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে সাফের ফাইনালে পাকিস্তান

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist