Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে আদালতে আসামিদের হাতে বাদী খুন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 21 July, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে আদালতে আসামিদের হাতে বাদী খুন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে আদালত প্রাঙ্গনে মামলার আসামিরা ছুরিকাঘাত করে বাদীকে হত্যা করেছে। নিহত বাদীর নাম মিজানুর রহমান খোকন (৪৫)। তিনি জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গলাখাল গ্রামের ফটিক মিয়ার ছেলে ও আদালতে বিচারাধীন সিআর ৭২/২০২২ নং মামলার বাদী। আসামিদের বিরুদ্ধে নিহতের চাচাতো ভাই মাসুক মিয়ার দায়েরকৃত ননজিআর ১৬৬/২০২২ নং মামলাও আদালতে বিচারাধীন রয়েছে।
পুলিশ জানায়,গত ১২ মে সন্ধ্যা সাড়ে ৭টায় আসামীদের বাড়ীর দক্ষিণে সরকারী রাস্তার উপর গলাখাল গ্রামের মাসুক মিয়ার ছেলে নাছিম মিয়া (১৬) ও তানভীর মিয়া (১৮) কে আসামীরা প্রাণনাশের হুমকি দিলে গলাখাল গ্রামের মৃত মখলিছ মিয়ার পুত্র মাসুক মিয়া বাদী হয়ে উক্ত হুমকীর ঘটনায় জগন্নাথপুর থানায় জিডি নং ৬৯১ তাং ১৫/৫/২২ইং দায়ের করেন। পরে ৭/৬/২২ইং তারিখে জগন্নাথপুর থানার এসআই মোঃ আব্দুস ছাত্তার, গলাখাল গ্রামের মৃত লাল মিয়ার পুত্র ফয়েজ মিয়া (৩২), আফরোস মিয়ার পুত্র সেবুল ( ২৮), আফরোশ মিয়ার পুত্র সাজিদ মিয়া (৩৪) ও বাদশা মিয়ার পুত্র শাহান মিয়া (২৪) এর বিরুদ্ধে আদালতে ৫২/২০২২ইং নন এফআইআর প্রসিকিউশন প্রেরণ করেন। ২১ জুলাই বৃহস্পতিবার সকালে আসামীরা আদালতে আত্মসমর্পন করে যথারীতি জামিন লাভ করেন। অন্যদিকে বাদী মিজানুর রহমান খোকন ও মাসুক মিয়াও তাদের সাক্ষীদের নিয়ে পৃথক দুটি মামলায় আদালতে হাজিরা দেন। আদালতের কাজ শেষ করে বাদী ও বিবাদীপক্ষ জেলা আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ের সামনে গিয়ে তর্কাতর্কিতে লিপ্ত হয়। এসময় উত্তেজিত আসামীরা উপর্যূপরী ছুরিকাঘাত করে বাদী মিজানুর রহমান খোকন মিয়া (৪৫) কে বুকে ও পেটে জখম করে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে মামলার আসামীগন কর্তৃক বাদী কে ছুরিকাঘাত করে হত্যা করার ঘটনায় আইনজীবীরা আসামীদেরকে হাতেনাতে আটক করে কোর্ট পুলিশের কাছে হস্তান্তর করেন। এসময় কন্সষ্টেবল মিজান আইনজীবীগন কর্তৃক আটক করে দেয়া আসামি শাহান মিয়া (২৪) কে ছেড়ে দেন। এ ঘটনায় আইনজীবী ও আইনজীবী সহকারীগনের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কন্সষ্টেবল মিজান ও অন্যান্য ৩ আসামিকে আটক করেন। প্রত্যেক্ষদর্শী মোঃ হাবিবুর রহমান এডভোকেট ও জুনেদ আহমদ এডভোকেট জানান,মামলার আসামীরা ছুরিকাঘাত করে বাদীকে খুন করে পালিয়ে যাওয়ার সময় আমরা প্রথমে শাহান মিয়া নামের একজনকে আটক করে পুলিশ কন্সষ্টেবল মিজানের হাতে সোপর্দ করি। কন্সষ্টেবল মিজান আমাদের সোপর্দকৃত খুনী শাহান মিয়াকে পালিয়ে যেতে সহযোগীতা করলে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাথে সাথে আইনজীবী ও আইনজীবী সহকারীরা বাকী ৩ আসামি যথাক্রমে ফয়েজ মিয়া (৩২), সেবুল ( ২৮) ও সাজিদ মিয়া (৩৪) কে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে খুনের সঙ্গে জড়িত ৩ ব্যক্তি ও কন্সষ্টেবল মিজানকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আমরা ঘটনাস্থল থেকে ছুরিটি উদ্ধার করে পুলিশের হাতে আসামীসহ হস্তান্তর করি। নিহত বাদী মিজানুর রহমান খোকনের আইনজীবী মোঃ বাহার মিয়া বলেন,আসামীরা আমার মোয়াক্কেল এর দায়েরকৃত সিআর ৭২/২০২২ ও তার চাচাতো ভাই মাসুক মিয়ার দায়েরকৃত ননজিআর ১৬৬/২০২২ নং মামলার আসামি। বাদী মিজানুর রহমান খোকন ও তার চাচাতো ভাই মাসুক মিয়া উভয়েই নিজেদের মামলায় আদালতে হাজিরা দিতে আসেন। অন্যদিকে আসামীরাও আদালতে আসে। জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আসামীরা বাদীকে খুন করেছে বলে তিনি মতপ্রকাশ করেন। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সাঈদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। এ ঘটনায় পুলিশের কোন সহযোগীতা বা গাফিলতি থাকলে কাউকেই ছাড় দেয়া হবেনা। পলাতক আসামী শাহান মিয়াকেও গ্রেফতার করা হবে বলে ঘোষণা দেন তিনি। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও এসআই হাবিব বলেন,আমরা আসামীদের জিজ্ঞাসাবাদ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।

দৈনিক দেশতথ্য//এল//

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় মাদক ও নকল সিগারেট তৈরির মালামাল উদ্ধার

Next Post

ফেসবুকে শীর্ষে পরীমণি, ইনস্টাগ্রামে মেহজাবিন

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
ফেসবুকে শীর্ষে পরীমণি, ইনস্টাগ্রামে মেহজাবিন

ফেসবুকে শীর্ষে পরীমণি, ইনস্টাগ্রামে মেহজাবিন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist