আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৩ আসনের (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের প্রবর্তক হিসেবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকশাল মুক্ত দেশ গঠনে তিনি ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের সংকটকালীন মুহুর্তে শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষায় জিয়ার ভূমিকা অপরিসীম। জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রফেসর ইমরান হোসেন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্বা আসাদ উল্লাহ সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, স্কাউট লিডার বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন








Discussion about this post