Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 19 May, 2022.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আল-হেলাল,সুনামগঞ্জ : সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুরের সুন্দর পাহাড়ি গ্রামে বজ্রপাতে তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় পাশে থাকা আরো ১৫ জন শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন তাওহিদা বেগম (১১),তিনি সুন্দর পাহাড়ি গ্রামের মো. আব্দুল হালিমের মেয়ে। অপর দুজন হলেন রিপা আক্তার (১২) একই গ্রামের মো. ফজর আলীর মেয়ে এবং মো. আমিনুল ইসলাম (১১) মো. আব্দুল আজিজের পূত্র। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ঝড়বৃষ্টি শুরুর আগেই বাদাম শ্রমিকরা বাদাম খেতে বাদাম উত্তোলনের সময় হঠাৎ বজ্রপাতে এ হতাহতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিক খবর পেয়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন,তাহিরপুর থানা পুলিশসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গাতে ভর্তির ব্যবস্থা করেন।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় লোকজনের মধ্যে এক অজানা আতংঙ্ক বিরাজ করছে। তাছাড়া এলাকায় এক হৃদয় বিধারক শোকের মাতম চলছে। বজ্রপাতে নিহতদের দাফন কাফনের জন্য তাৎক্ষনিক তাদের স্বজনদের হাতে জনপ্রতি ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা তুলে দেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। এ ব্যাপারে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো, নিজাম উদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন,আমাদের হাওরপাড়ের মানুষজন জীবন জীবিকার প্রয়োজনে বিরুপ প্রকৃতির সাথে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তিনি বলেন,এই বজ্রপাতের ঘটনাটি আমাদের হাওরপাড়ের কৃষক, শ্রমিক ও দিনমুজুরের জন্য একটি আতংঙ্কের নাম। তিনি এই বজ্রপাত হতে হাওরপাড়ের সাধারন মানুষদের জীবনের নিশ্চয়তা দিতে সরকার দ্রুত বজ্রপাত রোধে পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার বজ্রপাতে তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্নস্থানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: সুনামগঞ্জে বজ্রপাতে নিহত ৩
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পাইকগাছায় ট্রলি চাপায় বৃদ্ধ আহত

Next Post

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

Next Post
যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

যুক্তরাজ্যে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist